রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Air India: পরা যাবে না সিঁদুর, মঙ্গলসূত্র! এয়ার ইন্ডিয়ার নির্দেশ ঘিরে বিতর্ক

Air India
---Advertisement---

লেন্সকার্ট, টিসিএসের পর এবার পোশাকবিধি নিয়ে বিতর্কের মুখে এয়ার ইন্ডিয়া। দিন কয়েক আগেই লেন্সকার্ট ও টিসিএসের পোশাকবিধি ও বিশেষকিছু নিয়মকানুন নিয়ে বিতর্কের মুখে পড়ে। এবার এয়ার ইন্ডিয়া। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার (Air India) কেবিন ক্রু বা বিমানসেবিকাদের সাজগোজ সংক্রান্ত একটি নির্দেশিকা সমাজমাধ্যমে ভাইরাল হয়। যা ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ভাইরাল হওয়া ওই নোটিশে দাবি করা হয়েছিল যে, ডিউটিতে থাকাকালীন কোনও কর্মী সিঁদুর, টিপ কিংবা গলায় মঙ্গলসূত্র পরতে পারবেন না। এমনকি চুড়ি, কালো সুতো বা মেহেন্দির ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে বলে ওই পোস্টে দাবি করা হয়। পোস্টে কোথাও হিজাব নিয়ে কোনও নির্দেশিকা ছিল না। এই খবর সামনে আসতেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই প্রশ্ন তোলেন, কেন কর্পোরেট সংস্কৃতির নামে ধর্মীয় রীতি ও ঐতিহ্যের ওপর আঘাত হানা হচ্ছে।

শুধু চুরি, সিঁদুর ও টিপ নয়, ভাইরাল হওয়া ওই নোটিশে সোনা বা রুপোর সাধারণ চুড়ি ছাড়া পাথর বসানো কোনও অলঙ্কার বা ব্রেসলেট পরাও নিষিদ্ধ ছিল। এমনকি বিয়েতে পরা ‘চূড়া’ বা হাতে-পায়ে কোনও রকম পবিত্র সুতো বাঁধাও বারণ বলে উল্লেখ করা হয়। তবে বিতর্ক চরমে পৌঁছতেই মুখ খুলেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ভাইরাল হওয়া ওই নির্দেশিকাটি অত্যন্ত পুরনো এবং বর্তমানে এর কোনও কার্যকরিতা নেই। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানান, “আমাদের কর্মীদের টিপ পরার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। সমাজমাধ্যমে যে ছবিগুলো ঘুরছে তা একটি পুরনো ম্যানুয়ালের অংশ, যা এখন আর ব্যবহার করা হয় না।”

তবে এয়ার ইন্ডিয়ার (Air India) এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ অন্যান্য বিমানসংস্থা যেমন ইন্ডিগো বা স্পাইসজেটের নিয়মাবলী খতিয়ে দেখার দাবি তুলেছেন, আবার কেউ কেউ ক্ষোভের সুরে বলেছেন যে কর্পোরেট দুনিয়ায় আধুনিকতার নামে নিজস্ব ধর্ম ও সংস্কৃতি বিসর্জন দেওয়ার এই মানসিকতা বন্ধ হওয়া উচিত। এয়ার ইন্ডিয়া বিষয়টিকে ‘পুরনো ভুল’ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, সাধারণ মানুষের মধ্যে এই বিতর্ক আপাতত থামার লক্ষণ নেই। তবে বিমান সংস্থা বিবৃতি দিয়ে বলেছে, “আমরা প্রতিটি কর্মচারীদের ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। এইরকম কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি”।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Air India: পরা যাবে না সিঁদুর, মঙ্গলসূত্র! এয়ার ইন্ডিয়ার নির্দেশ ঘিরে বিতর্ক”

Leave a Comment