---Advertisement---
lifezone nursing home

Mumbai Guard Attack Incident: ‘কলমা পড়তে পার?’ প্রশ্ন করেই নিরাপত্তারক্ষীদের ওপর হামলা, গ্রেফতার আমেরিকা ফেরত যুবক

April 28, 2026 5:10 PM
Mumbai Guard Attack Incident
---Advertisement---

মুম্বইয়ের মীরা রোড এলাকার চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার আমেরিকা ফেরত যুবক। অভিযোগ এক নির্মাণাধীন আবাসনের দুই নিরাপত্তারক্ষীর কাছ থেকে তাদের ধর্ম জানতে চেয়ে হঠাৎ তাদের উপরেই হামলা চালায় ওই যুবক। জখম দুই নিরাপত্তারক্ষী এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার মুম্বাইয়ের মীরা রোডে একটি নির্মাণাধীন আবাসনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজকুমার মিশ্র এবং সুব্রত সেন। অভিযোগ সেই সময় হঠাৎ এক যুবক এসে তাদের নাম এবং ধর্ম জিজ্ঞেস করে। এরপর তাদের কাছে জানতে চায় তারা ‘কলমা’ বলতে পারে কি না। দু’জনেই তা না পারার কথা জানালে, হঠাৎই সেই যুবক ছুরি বের করে তাঁদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতরভাবে জখম হন ২ নিরাপত্তারক্ষী। যদিও সুব্রত সেন কোনওরকমে সিকিউরিটি কেবিনে লুকিয়ে প্রাণে বাঁচেন এবং পরে পুলিশকে খবর দেন। এরপর দু’জনকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। (Mumbai Guard Attack Incident)

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ৩১ বছর বয়সী ওই যুবকের নাম জইব জুবায়ের আনসারি। আগে আমেরিকায় পড়াশোনা করত, ২০১৯-এ ভারতে ফিরে আসে। বর্তমানে সে মীরা রোডে একা একটি ভাড়া বাড়িতে থাকত। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তবে সিসিটিভি ফুটেজের সাহায্যে মাত্র দেড় ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক আগে একটি কোচিং সেন্টারে রসায়ন ও গণিত পড়াত, তবে ঘটনার তিন-চার মাস আগে সেই কাজ ছেড়ে দেয়। তদন্তে উঠে এসেছে, আনসারি নিয়মিত ISIS-সংক্রান্ত বিভিন্ন ভিডিয়ো দেখত। তার মোবাইল ও অনলাইন কার্যকলাপ এমনকি তার বাড়ি থেকে উদ্ধার হওয়া কিছু সন্দেহজনক নথি ও ভিডিয়ো পুলিশ খতিয়ে দেখছে। ঠিক কী কারণে ওই দুই নিরাপত্তারক্ষীর ওপর যুবক হামলা চালালো সেই বিষয়েও তদন্ত চলছে। (Mumbai Guard Attack Incident)

Jahangir Khan vs Ajay Pal Sharma: ‘চমকাক, তারপর আমরা দেখছি’, সিঙ্ঘম অজয়কে চ্যালেঞ্জ জাহাঙ্গির খানের

এই মামলার তদন্তভার মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS)-এর হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি শুধু মাত্র ওই যুবকের কাজ নাকি এর পিছনে রয়েছে কোনও বৃহত্তর জঙ্গি যোগসূত্র। যদিও সোমবারের ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ সাধারণ মানুষকে কোনও ভুয়ো খবরে কান না দিয়ে সতর্ক থাকার পরামর্শই দিয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment