রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Election: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মমতার, ফুরফুরে মেজাজে শুভেন্দু, ভবানীপুরে দুই ভিন্ন ছবি

Published on: April 29, 2026
West Bengal Election
---Advertisement---

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের দিন ভবানীপুরে একেবারে ভিন্ন ছবি দেখা গেল। সাধারণত ভোটের দিনে সকালবেলা বাইরে খুব একটা দেখা যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এদিন সেই নিয়ম ভেঙে সকাল সকালই তিনি ভবানীপুরের একাধিক বুথে ঘুরে বেড়ালেন।

এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে হেরে যাবেন। তাঁর মন্তব্য, “ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না… কোনও লাভ হবে না।” পাশাপাশি তিনি বলেন, হিন্দু ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে এসেছেন। (West Bengal Election)

এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ কেন্দ্র হিসেবে উঠে এসেছে। এখানে মুখোমুখি লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে, ফলে সকাল থেকেই সবার নজর এই কেন্দ্রের দিকে।

ভোটের দিনে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় চেতলা-সহ বিভিন্ন বুথে যান এবং ভোটের পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলেন। চক্রবেরিয়ায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগও তোলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, “এভাবে ভোট হয়? ভোট মানুষ দেবে, পুলিশ বা সিকিউরিটি নয়।” একইসঙ্গে তিনি দাবি করেন, এলাকায় পোস্টার খুলে দেওয়া হয়েছে এবং বাইরের লোক এনে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক। কিন্তু কিছু অবজারভার আনা হয়েছে যারা বাইরে থেকে এসেছেন। তাঁরা বাংলাকে বোঝেন না। থানায় গিয়ে চাপ দিচ্ছেন তাঁরা। নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলকে টার্গেট করতে। ওঁরা বেছে বেছে আমাদের ছেলেদের গ্রেপ্তার করছেন। বিজেপির কথায় চলছে নির্বাচন কমিশন। আমার বুথের এজেন্টকে গ্রেফতার করেছিল, ফিরহাদ হাকিম গিয়ে ছাড়িয়ে এনেছেন। তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বাড়িতে রাত দেড়টার সময় গিয়ে থ্রেট দিয়ে এসেছে।” (West Bengal Election)

West Bengal Assembly Election: সকাল থেকে চরকিপাক মমতার, কেমন শুরু হলো দ্বিতীয় দফার নির্বাচন?

অন্যদিকে হনুমান মন্দিরে পুজো দিয়ে দিন শুরু শুভেন্দু অধিকারীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, আগে এই এলাকাগুলোতে রাস্তায় কেউ ঢুকতে পারত না, তৃণমূল দখল করে রাখত। এখন সবাই ভোট দিতে পারছে। এরপর শিবমন্দিরেও যান তিনি।

সব মিলিয়ে, ভবানীপুরে ভোটের দিন সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং ৪ মে এই কেন্দ্রের দিকেই চোখ থাকবে রাজ্যের মানুষের। (West Bengal Election)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “West Bengal Election: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মমতার, ফুরফুরে মেজাজে শুভেন্দু, ভবানীপুরে দুই ভিন্ন ছবি”

Leave a Comment