---Advertisement---
lifezone nursing home

Mamata Banerjee: ‘বিজেপির লোক নেই, আমরা ২০০ পার করব’, ভোট দিয়ে আত্মবিশ্বাসী মমতা

April 29, 2026 7:11 PM
---Advertisement---

বিজেপির লোক নেই, কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই ভোট করাচ্ছে ওরা। আমরা ২০০ পার করব।’ দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভোট পর্বের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে ভোটারদের বাধা দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে একাধিক অভিযোগ তাঁর কাছে এসেছে।

মমতার অভিযোগ, মঙ্গলবার রাতভর বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসতে থাকে। তাঁর কথায়, “আমি ভোর ৫টায় ঘুমিয়েছি। রাত ২টো, ৩টে, ৪টে, এমনকী ৫টা পর্যন্ত মেসেজ এসেছে। কোথাও কোথাও ভোট প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানানো হয়েছে।” তিনি আরও দাবি করেন, মালদহ দক্ষিণের কিছু বুথে পর্যবেক্ষকদের কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল বলেও খবর পেয়েছেন। (Mamata Banerjee)

সবচেয়ে বিস্ফোরক অভিযোগ ছিল এক ভোটারকে ঘিরে। মুখ্যমন্ত্রীর দাবি, “একজন সাধারণ মানুষ লুঙ্গি পরে ভোট দিতে গিয়েছিলেন। তাঁকে লুঙ্গি কেন পরেছেন বলে লাঠিপেটা করে বুথের বাইরে বের করে দেওয়া হয়। পরে তিনি প্যান্ট পরে আবার আসেন।” (Mamata Banerjee)

এই অভিযোগের প্রেক্ষিতে সামনে এসেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার বেড়গুম ১ নম্বর পঞ্চায়েতের কুঁচলিয়া এলাকার ১৮৯ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, আব্দুল রউফ মণ্ডল নামে এক ভোটার লুঙ্গি পরে বুথে গেলে তাঁকে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। তা নিয়ে বচসা বাধে। ভোটারের অভিযোগ, তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। যদিও বাহিনীর পক্ষ থেকেও ওই ব্যক্তির বিরুদ্ধে জওয়ানদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। (Mamata Banerjee)

তবে বিতর্কের মাঝেও আত্মবিশ্বাসী মমতা বলেন, “সব বাধা সত্ত্বেও আমরা ১০০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা পার করব। ফল ৪ জুনই সব বলবে।”

আরও পড়ুন : West Bengal Election: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মমতার, ফুরফুরে মেজাজে শুভেন্দু, ভবানীপুরে দুই ভিন্ন ছবি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Mamata Banerjee: ‘বিজেপির লোক নেই, আমরা ২০০ পার করব’, ভোট দিয়ে আত্মবিশ্বাসী মমতা”

Leave a Comment