---Advertisement---
lifezone nursing home

West Bengal Election: আরবানায় প্রথম ভোটার রচনা, রাজ-শুভশ্রীর কন্ঠেও মমতার জয়ধ্বনি

April 29, 2026 1:21 PM
---Advertisement---

একজন সংসদ। অপরজন এবারের প্রার্থী। টলিউডের অন্যতম জনপ্রিয় মুখও বটে। দলীয় অনুশাসন মেনে সকাল সকাল ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রীকে নিয়ে ভোট দিয়ে সকাল সকাল নিজের নাগরিক দায়িত্ব পালন করেছেন। (West Bengal Election)

এবার বহুতলে ভোটের মধ্যে আরবানা হাউজিংয়ে বসানো হয়েছে ভোটকেন্দ্র। সেখাই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন ভোট দিতে। সকাল ৭টা নাগাদ ভোট দেন রাজ-শুভশ্রী। পরে রাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “একজন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি নিজের নির্বাচনে কেন্দ্র ব্যারাকপুরের উপস্থিত থেকে সেখানকার মানুষের প্রতি তার কর্তব্যও পালন করছি।” এবারের নির্বাচনের নিজের এবং দলের জয়ের ব্যাপারে তিনি যে ১০০% নিশ্চিত সে কথাও জানান রাজ। (West Bengal Election)

ভোটের প্রচারে রাজের সঙ্গে কেবল শেষ দিন দেখা গিয়েছিল শুভশ্রীকে। তবে, আজ রাজের সঙ্গেই তিনি ভোট দিতে আসেন। চিত্রসংবাদিকদের দাবি মেনে ছবিও তোলেন। পরে বলেন, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার গড়া স্রেফ সময়ের অপেক্ষা।” রাজের জয়ের ব্যাপারে তিনি যে ১০০% নিশ্চিত সে কথাও জানান শুভশ্রী।

এদিন আরবানার প্রথম ভোটার ছিলেন একজন তৃণমূল সাংসদ। তিনি রচনা বন্দ্যোপাধ্যায়। সবুজ পোশাক পরে এদিন ভোট দিতে আসেন রচনা। পরে বলেন, “সবসময় চেষ্টা করি যাতে সব কাজ প্রথমেই করতে পারি। এবার তো আরও বেশি এক নম্বরে এসেছি কারণ আমি এখন রাজনীতির মানুষ। তাই সবার আগে এসে ভোট দেওয়াটা আমার দায়িত্ব বলে মনে করেছি।” তিনি আরও বলেন, “দিদিই আসুক এবং পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকুক।”(West Bengal Election)

আরও পড়ুন : Abhishek Banerjee: সকাল থেকেই জমজমাট দ্বিতীয় দফার ভোট, ভোটদান সেরে কী বার্তা অভিষেকের?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “West Bengal Election: আরবানায় প্রথম ভোটার রচনা, রাজ-শুভশ্রীর কন্ঠেও মমতার জয়ধ্বনি”

Leave a Comment