---Advertisement---
lifezone nursing home

BJP vs TMC: নবদ্বীপে ভোট ঘিরে রণক্ষেত্র! বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, আটক ২ তৃণমূল সমর্থক

April 29, 2026 4:40 PM
BJP vs TMC
---Advertisement---

দ্বিতীয় দফার ভোট চলাকালীন নদিয়ার নবদ্বীপের বাবলারি এলাকার ৩৩ নম্বর বুথে চরম উত্তেজনা ছড়াল। (BJP vs TMC) ভোটকে কেন্দ্র করে বুথের সামনে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে বচসা থেকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। ঘটনায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

(BJP vs TMC) বিজেপি কর্মীদের দাবি, বুথের সামনে আগে থেকেই তাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল। পরে বিজেপি প্রার্থী ঘটনাস্থলে পৌঁছতেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, প্রার্থীর সামনেই কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এক বিজেপি কর্মীর অভিযোগ, “মহিলাদের পর্যন্ত মারছে এরা। আমরা কেউ বাইরে থেকে আসিনি। নিজেদের এলাকায় দাঁড়িয়েই আক্রান্ত হতে হচ্ছে।” আরও এক বিজেপি কর্মী দাবি করেন, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। তাঁর কথায়, “আমাকে মারার হুমকি দেওয়া হয়েছে। পিন্টু ঘোষ সবার সামনে বলছে আমায় মারবে। আমার জীবনের দায় কে নেবে? আমি তো পোলিং এজেন্ট। দলের কর্মীদের দেখব, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি।”(BJP vs TMC)

ওই মহিলা কর্মীর আরও অভিযোগ, “পুলিশের সামনেই হুমকি দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পিন্টু ঘোষের সঙ্গে লাল্টু সরকার ও আশু ছিল।” বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবেই বুথে সন্ত্রাস তৈরি করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনায় তৃণমূল সমর্থক বলে অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে ভোটের দিন এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

West Bengal Election 2026: দ্বিতীয় দফার ভোটে বাড়ছে উত্তেজনা, বিকেল ৩টে পর্যন্ত ভোট ৭৮.৬৮% ছাড়াল: BJP vs TMC: নবদ্বীপে ভোট ঘিরে রণক্ষেত্র! বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, আটক ২ তৃণমূল সমর্থক

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment