কানাডার মাটিতে লাইভ কনসার্টে পারফর্ম করতে গিয়েই অপ্রত্যাশিত বিতর্কের মুখে পড়লেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, জমজমাট অনুষ্ঠানের মাঝেই আচমকা কিছু দর্শক প্রো-খালিস্তানি পতাকা উড়িয়ে শোরগোল শুরু করেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। (Diljit Dosanjh)
প্রত্যক্ষদর্শীদের দাবি, কনসার্ট চলাকালীনই কয়েকজন ব্যক্তি মঞ্চের সামনে গিয়ে খালিস্তানি পতাকা দেখাতে শুরু করেন এবং স্লোগান দিতে শুরু করেন। এতে অনুষ্ঠানের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে নিজে হস্তক্ষেপ করেন দিলজিৎ। তিনি স্পষ্ট ভাষায় জানান, তাঁর শো শুধুমাত্র সঙ্গীতের জন্য, এখানে কোনও রাজনৈতিক প্রচার বা বিভাজনমূলক বার্তার জায়গা নেই। সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন ওই ব্যক্তিদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার জন্য। (Diljit Dosanjh)
ভিডিয়ো ফুটেজে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা দ্রুত সক্রিয় হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভেন্যু থেকে সরিয়ে দেন। এই সময় দর্শকদের একাংশ হাততালি দিয়ে গায়কের সিদ্ধান্তকে সমর্থন করেন। পরিস্থিতি সামাল দেওয়ার পর দিলজিৎ মঞ্চ থেকেই মন্তব্য করেন, “এটাই দেখালাম মেরুদণ্ড কাকে বলে।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই শুরু হয় তীব্র বিতর্ক। (Diljit Dosanjh)
ঘটনাটি কানাডার একটি ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত কনসার্টে ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, অনুষ্ঠান শুরুর আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা কড়া ছিল। ঘটনার পর পুলিশও পরিস্থিতির ওপর নজর রাখে।
স্থানীয় পুলিশের এক আধিকারিক জানান, “অনুষ্ঠানের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি হলেও আয়োজক ও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি এবং কাউকে গ্রেফতার করার প্রয়োজন পড়েনি।”
এই ঘটনার পর শিল্পীদের মঞ্চে রাজনৈতিক প্রতীক ব্যবহার এবং দর্শকদের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই দিলজিতের পদক্ষেপকে পেশাদারিত্বের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কিছু মহল এটিকে মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে যুক্ত করেও প্রশ্ন তুলছে।
আরও পড়ুন : Ranveer Singh: ১০০ কেজি বরফ থেকে বিশেষ ভ্যানিটি ভ্যান! Don 3-তে কাজ করতে ৭ ‘বায়না’ রণবীরের












1 thought on “Diljit Dosanjh: কানাডার কনসার্টে খলিস্তানি পতাকা, বের করে দিলেন দিলজিৎ”