---Advertisement---
lifezone nursing home

PM Narendra Modi: “ভয় নয়, ভরসা, বাংলায় বদল শুরু”, ঐতিহাসিক জয়ের পর মোদীর বার্তা

May 4, 2026 8:50 PM
PM Narendra Modi
---Advertisement---

ভোটের ফল ঘোষণার পর দেশ জুড়ে রাজনৈতিক আবহে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সরাসরি ভাষণে তিনি এই দিনটিকে “ঐতিহাসিক” এবং “অভূতপূর্ব” বলে উল্লেখ করেন। দীর্ঘদিনের সাধনার ফল আজ বাস্তবে পরিণত হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যে উঠে আসে পশ্চিমবঙ্গকে ঘিরে নতুন প্রত্যাশা, উন্নয়নের প্রতিশ্রুতি এবং ‘ভয়মুক্ত’ পরিবেশ গড়ার অঙ্গীকার।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের বক্তব্যে এই জয়কে “সোনার বাংলা গড়ার সূচনা” হিসেবে তুলে ধরা হয়। নিতিন বলেন, “পশ্চিমবঙ্গ থেকে অন্ধকার সরে গেছে, এই জয়ের পর বিরোধী জোট ভেঙে পড়বে।” তাঁর দাবি, মানুষের ভরসা এখন বিজেপির ওপর এবং সেই বিশ্বাসই পরিবর্তনের পথ তৈরি করেছে।

https://twitter.com/i/broadcasts/1rGmqoRqkaVGy?s=20

প্রধানমন্ত্রী (PM Narendra Modi) তাঁর ভাষণে বলেন, “আজকের দিনটি ভারতের গণতন্ত্রের উজ্জ্বল অধ্যায়। কোটি কোটি কর্মীর পরিশ্রমে এই সাফল্য এসেছে। পদ্ম ফুটেছে, নতুন ইতিহাস তৈরি হয়েছে।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন দেশের বিভিন্ন প্রান্ত—তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে মহিলাদের অংশগ্রহণ, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।

পশ্চিমবঙ্গ প্রসঙ্গে মোদী বলেন, “বাংলার মানুষ আজ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। এই জয় শুধুমাত্র বিজেপির নয়, বাংলার প্রতিটি মানুষের জয়।” তিনি আশ্বাস দেন, খুব শিগগিরই রাজ্যে উন্নয়নমূলক কাজ শুরু হবে এবং প্রথম মন্ত্রিসভা বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর মতো বড় সিদ্ধান্ত নেওয়া হবে।

ভোট প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচনকর্মীদের ভূমিকাও তিনি উল্লেখ করেন। বলেন, “তাদের অবদানে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে, যা গণতন্ত্রের শক্তিকে প্রমাণ করে।” উল্লেখযোগ্যভাবে, এবারের ভোটে ৯৩ শতাংশ অংশগ্রহণকে তিনি “ঐতিহাসিক” বলে অভিহিত করেন। মোদীর বক্তব্যে উঠে আসে ঐতিহ্য ও ইতিহাসের প্রসঙ্গও। (PM Narendra Modi) তিনি বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ পদ্ম ফুটেছে। মা গঙ্গার আশীর্বাদ ও ব্রহ্মপুত্রের কৃপায় এই জয় সম্ভব হয়েছে।” একই সঙ্গে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা স্মরণ করে বলেন, “তাঁর স্বপ্ন আজ পূরণ হয়েছে। বাংলাকে ভারতের সঙ্গে যুক্ত রাখার জন্য তিনি যে লড়াই করেছিলেন, আজ তার মর্যাদা দেওয়া হয়েছে।”

রাজনৈতিক হিংসা প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন, “হিংসা নয়, পরিবর্তন চাই। ভয় নয়, ভরসার রাজনীতি হোক বাংলায়।” তিনি বিরোধী দলগুলির প্রতিও আহ্বান জানান গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে। বিজেপি বদলা নয় বদল চায়।

শেষে মোদী বলেন, “আজ থেকে বাংলার ভবিষ্যতের নতুন যাত্রা শুরু—উন্নয়ন, আশা এবং বিশ্বাসের পথে। বিজেপি বাংলার মানুষের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।” তাঁর কথায়, “দেশের মানুষ বিভাজন নয়, স্থিরতা ও বিকাশ চায়”—আর সেই পথেই এগোবে নতুন ভারত।

Narendra Modi X Post: বঙ্গের আকাশে উড়ছে বিজেপির জয়ধ্বজা, বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট মোদী-শাহের: PM Narendra Modi: “ভয় নয়, ভরসা, বাংলায় বদল শুরু”, ঐতিহাসিক জয়ের পর মোদীর বার্তা

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “PM Narendra Modi: “ভয় নয়, ভরসা, বাংলায় বদল শুরু”, ঐতিহাসিক জয়ের পর মোদীর বার্তা”

Leave a Comment