---Advertisement---
lifezone nursing home

Suvendu Adhikari: ‘ভবানীপুরে মমতাকে হারিয়েছিলাম বলেই চন্দ্রনাথকে খুন হতে হলো’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

May 7, 2026 6:47 PM
Suvendu Adhikari
---Advertisement---

মধ্যমগ্রামে নিজের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ফের রাজনৈতিক অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে শুভেন্দু দাবি করেন, ভবানীপুর নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার ‘রাজনৈতিক প্রতিশোধ’-এর বলি হতে হয়েছে চন্দ্রনাথকে।

(Suvendu Adhikari) শুভেন্দুর কথায়, “আমার আপ্তসহায়ক ছিল বলেই চন্দ্রনাথ রথকে চলে যেতে হলো। আমি যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে না হারাতাম, তাহলে ওর এই পরিণতি হতো না।”

বুধবার রাতেই মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গুলিতে ঝাঁঝরা করে খুন করা হয় শুভেন্দুর ব্যক্তিগত সহায়ক তথা প্রাক্তন বায়ুসেনা জওয়ান চন্দ্রনাথ রথকে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক বুদ্ধদেব বেরা। ঘটনার পর রাতেই হাসপাতালে পৌঁছেছিলেন শুভেন্দু। প্রায় দু’ঘণ্টা হাসপাতালে থাকার পর তিনি দাবি করেছিলেন, এটি “পূর্বপরিকল্পিত খুন” এবং এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে।

শুভেন্দুর PA খুনে প্রকাশ্যে নতুন দিক, আসল গাড়ির মালিকের বিস্ফোরক দাবি: Suvendu Adhikari: ‘ভবানীপুরে মমতাকে হারিয়েছিলাম বলেই চন্দ্রনাথকে খুন হতে হলো’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বৃহস্পতিবার সেই অভিযোগ আরও তীব্র করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “একটি নিষ্পাপ, শিক্ষিত, তরুণকে খুন করা হলো শুধুমাত্র সে বিজেপির শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ছিল বলে। চন্দ্রনাথের কোনও অপরাধের ইতিহাস ছিল না। সে সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না।” তিনি আরও দাবি করেন, “ঠান্ডা মাথায় রেইকি করে এই খুন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওর গতিবিধি নজর করা হয়েছিল। পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে।”

চন্দ্রনাথের মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “এটা আমার ব্যক্তিগত ক্ষতি। খুব কাছের একজন মানুষকে হারালাম।” একই সঙ্গে তদন্তকারী সংস্থার কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, প্রত্যেককে খুঁজে বের করে আইনি পথে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমি চাই, দোষীদের ফাঁসিতে ঝোলানো হোক।”

এদিকে এই হত্যাকাণ্ড ঘিরে রাজ্য রাজনীতি তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যেই ঘটনায় SIT গঠন করা হয়েছে। CID, STF এবং IB-কে নিয়ে বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ, গাড়ির গতিপথ এবং ভুয়ো নম্বরপ্লেটের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে।

অন্যদিকে, চন্দ্রনাথ হত্যার ঘটনায় আদালতের তত্ত্বাবধানে CBI তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেসও। একই সঙ্গে ভোট-পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীদের মৃত্যুর তদন্তের দাবিও জানানো হয়েছে। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড এখন শুধুই একটি অপরাধমূলক ঘটনা নয় তা ধীরে ধীরে রাজ্যের রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

বায়ুসেনা থেকে শুভেন্দুর ছায়াসঙ্গী, চিনে নিন চন্দ্রনাথ রথকে?: Suvendu Adhikari: ‘ভবানীপুরে মমতাকে হারিয়েছিলাম বলেই চন্দ্রনাথকে খুন হতে হলো’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment