---Advertisement---
lifezone nursing home

BJP Cabinet: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাকি কোন দফতরের দায়িত্বে থাকছেন কারা? রইল বিস্তারিত

May 8, 2026 6:44 PM
BJP Cabinet
---Advertisement---

বাংলায় নতুন সরকার গঠনের আগে থেকেই সম্ভাব্য বিজেপি মন্ত্রিসভা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর পদের জন্য বারবারই উঠে আসছিল শুভেন্দু অধিকারীর নাম। সেই সম্ভাবনা সত্যি প্রমাণিত করেই বাংলার নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুকেই মনোনীত করলেন অমিত শাহ। আগামিকাল ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান। শহর জুড়ে সেই প্রস্তুতির ছবি চোখে পড়ছে। তবে শুভেন্দু ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পেলেন কারা? দেখে নিন এক নজরে (BJP Cabinet)

মুখ্যমন্ত্রী: শুভেন্দু অধিকারী

উপ-মুখ্যমন্ত্রী (পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন; পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক): দিলীপ ঘোষ

উপ-মুখ্যমন্ত্রী (শিল্প, বাণিজ্য ও উদ্যোগ): অগ্নিমিত্রা পল

স্পিনার: রাহুল সিনহা

ডেপুটি স্পিকার: তাপস রায়

কারা মন্ত্রী: সজল ঘোষ

বিপর্যয় মোকাবিলা, দমকল ও জরুরি পরিষেবা: রেখা পাত্র

শিক্ষা: শঙ্কর ঘোষ

খাদ্য: শঙ্কর চ্যাটার্জী

অর্থ: স্বপন দাশগুপ্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ: ড. ইন্দ্রনীল খান

পর্যটন: ধ্রুব সাহা

আবাসন, পৌর ও নগর উন্নয়ন: রূপা গঙ্গোপাধ্যায়

আইন: কৌস্তভ বাগচী

উত্তরবঙ্গ উন্নয়ন: নিশীথ প্রামাণিক

ক্রীড়া ও যুব কল্যাণ : অশোক দিন্দা

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর, নারী ও শিশু কল্যাণ: চন্দনা বাউরি

West Bengal CM: রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আগামিকাল ব্রিগেডে শপথ নিয়ে শুরু বাংলায় বিজেপির যাত্রা। ইতিমধ্যে শহরে এসে গিয়েছেন অমিত শাহ। আগামিকাল ব্রিগেডে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সঙ্গে থাকবেন ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রী। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ব্রিগেড চত্বর। (BJP Cabinet)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment