রাজনীতিতে গোদি হাতছাড়া হলেই হঠাৎ করে পারিপার্শ্বিক পরিস্থিতিও বদলে যায়। আসলে ক্ষমতা যার হাতে তাঁর আনুগত্য করতেই সকলে ব্যস্ত। ১৫ বছর পর বাংলাতে বড় পালাবদল হয়েছে। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বাংলায় সরকার গড়েছে বিজেপি। আর রাজনীতিতে এই পালাবদলের ছাপ এবার দেখা যাচ্ছে সর্বত্রই। রাস্তার হোডিং, স্যোশাল মিডিয়া, লোকভবন, বিধানসভা সব জায়গাতেই এখন গেরুয়া রঙের ছোঁয়া। আর এবার এই ছাপ দেখা গেল কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও। (Kolkata Police)
গত ১৫ বছরে তৃণমূলের রাজত্বে একাধিকবার কলকাতা পুলিশকে ‘দিদির কেনা গোলাম’ বা ‘চটিচাটা’র মতো কটাক্ষ শুনতে হয়েছে। যখন যে দলই সরকারের আসনে থাকুক সমস্ত সরকারি কর্মীদেরই তাদের প্রতি দায়বদ্ধতা থাকেই। তবে সেই দায়িত্ব পালন করতে গিয়েও একাধিকবার সমালোচিত হয়েছে কলকাতা পুলিশ। তবে এবার ঘাসফুল শিবিরের মেয়াদ শেষ হয়েছে। আজ ব্রিগেডে শপথ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন শুভেন্দু অধিকারী। আর এই পরিবর্তন হতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমাজ মাধ্যম এক্স থেকে আনফলো করে দিল কলকাতা পুলিশ। তবে কি এবার নতুন সরকারের চোখে নিজেদের ‘ইমেজ’ তৈরি করতে মরিয়া তারা?
Makhan Lal Sarkar: শপথ মঞ্চে ৯৭ বছরের বৃদ্ধের পায়ে হাত মোদীর, কে তিনি ?
বাংলায় পদ্ম শিবিরের জয়ের পর থেকেই এখন কে কত তাড়াতাড়ি নিজেদের ভোল পাল্টে গেরুয়া সমর্থক হয়ে সরকারের নেক নজরে আসবে তা নিয়ে হুলুস্থুল পরে গিয়েছে। এই আবহেই তৃণমূল নেতৃত্বদের আনফলো করে এখন কলকাতা পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ফলোয়িং এর তালিকায় জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। (Kolkata Police)
এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর জল্পনা। হাজারো আলোচনা সমালোচনার ভিড়েও রাজ্য পুলিশের এই ভোলবদলই নজর কেড়েছে সমাজ মাধ্যমের একাংশের।










1 thought on “Kolkata Police: সরকার পালটাতেই পাল্টি! মমতা-অভিষেককে আনফলো কলকাতা পুলিশের”