---Advertisement---
lifezone nursing home

CM Suvendu Adhikari: ঘরের শুভেন্দু আজ বাংলার মুখ্যমন্ত্রী, কাঁথির শান্তিকুঞ্জে আবেগের বন্যা

May 9, 2026 7:45 PM
CM Suvendu Adhikari
---Advertisement---

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) শপথ ঘোষণার পর থেকেই যেন আবেগে ভাসছে কাঁথির শান্তিকুঞ্জ। রাজনীতির ময়দানে কঠোর, জেদি এবং লড়াকু নেতা হিসেবে পরিচিত শুভেন্দুকে (CM Suvendu Adhikari) এদিন পরিবার মনে করল একেবারে ঘরের ছেলে হিসেবেই। বাবার গলায় গর্ব, মায়ের কথায় মমতা আর মাসির চোখে স্বপ্নপূরণের আনন্দ— সব মিলিয়ে অধিকারী পরিবারে যেন এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল বাংলা।

শুভেন্দুর বাবা শিশির অধিকারীর কথায় বারবার উঠে এল ছেলের দায়িত্ববোধ আর মানুষের প্রতি দায়বদ্ধতার কথা। আবেগঘন গলায় তিনি বললেন, “আজকের দিনটা আমার কাছে গর্বের। নিজের কর্তব্য পালন করতে গিয়ে আজ ও মুখ্যমন্ত্রী হয়েছে। আজ থেকে ওর অভিভাবক সাধারণ মানুষ। মানুষ প্রাণ খুলে ভোট দিয়েছে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।”

একই সঙ্গে ২০২১ সালের প্রসঙ্গও টেনে আনলেন শিশির অধিকারী। তাঁর দাবি, “এটা ২০২১ সালেই হতে পারত। তখন তৃণমূল জালিয়াতি করে জিতেছিল। না হলে শুভেন্দু তখনই বাংলাকে নেতৃত্ব দিতে পারত।” তবে রাজনীতির বাইরেও ছেলের অন্য এক পরিচয় তুলে ধরলেন তিনি। জানালেন, ছোটবেলা থেকেই শুভেন্দু ছিলেন ভীষণ জেদি, আত্মনির্ভর আর আধ্যাত্মিক মননের মানুষ। “শনিবার হলেই রামকৃষ্ণ মিশনে চলে যেত। ঠাকুর ভক্ত ছিল। আমার তো মনে হত, রাজনীতি না করলে হয়তো সন্ন্যাসীই হয়ে যেত,” বললেন শিশিরবাবু।

ছাত্র রাজনীতি থেকে বিরোধী দলনেতা হয়ে মুখ্যমন্ত্রী, কেমন ছিল শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সফর?: CM Suvendu Adhikari: ঘরের শুভেন্দু আজ বাংলার মুখ্যমন্ত্রী, কাঁথির শান্তিকুঞ্জে আবেগের বন্যা

মা গায়ত্রী অধিকারীর কথায় উঠে এল শুভেন্দুর (CM Suvendu Adhikari) একেবারে ঘরোয়া ছবি। তাঁর চোখে এখনও ছেলে সেই বাগানপ্রেমী, পরিশ্রমী কিশোর। তিনি বললেন, “কলেজ জীবন থেকেই রাজনীতি করত ঠিকই, কিন্তু বিকেল হলেই হাতে শাবল আর বালতি নিয়ে বাগানে চলে যেত। ফুলকপি, বেগুন, টমেটো, লাউ, কুমড়ো— কত কী চাষ করত!”

এরপরই আবেগে ভেসে গিয়ে তিনি যোগ করেন, “ছেলে জেতার পরে দেখলাম বাড়িতে বিশাল বড় বড় পদ্মফুল ফুটেছে। তখনই বুঝেছিলাম, এবার পদ্ম আসছে।” ছেলের খাবারের পছন্দের কথাও শোনালেন তিনি। “গরমকালে রাতে পান্তাভাত, আলুভাতে আর মাছভাজা খেতে খুব ভালোবাসত শুভেন্দু,” বললেন মা গায়ত্রী।

শুধু বাবা-মা নন, শুভেন্দুর মাসি মুক্তি ভট্টাচার্যও ভাগ করে নিলেন নিজের আবেগ। তাঁর কথায়, “যখন বাংলায় পদ্ম ফোটেনি, তখনই আমার বাড়ির ছাদে পদ্ম ফুটেছিল। তখনই মনে হয়েছিল, একদিন বাংলাতেও পদ্ম ফুটবে। আমি জানতাম শুভেন্দু একদিন অনেক বড় হবে।”

রাজনীতির উত্তাপের বাইরে এদিন যেন এক অন্য শুভেন্দু অধিকারীকে (CM Suvendu Adhikari) দেখল বাংলার মানুষ — মাটির কাছাকাছি থাকা, ঠাকুরভক্ত, পরিশ্রমী এক ঘরের ছেলে, যাকে নিয়ে আজ গর্বে ভাসছে গোটা পরিবার।

লালবাড়িতে ফের ক্ষমতার আলো! রাইটার্সে বসলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেমপ্লেট: CM Suvendu Adhikari: ঘরের শুভেন্দু আজ বাংলার মুখ্যমন্ত্রী, কাঁথির শান্তিকুঞ্জে আবেগের বন্যা

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment