---Advertisement---
lifezone nursing home

Road Accident Nadia: বাইকের পিছনে লরির ধাক্কা, নদিয়ায় মৃত একই পরিবারের ৩

May 13, 2026 1:17 PM
---Advertisement---

নদিয়ায় ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। ফুলিয়ার ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রানাঘাটের চূর্ণী সেতুর ওপর ১৬ চাকার লরির নিচে পিষ্ট হয়ে প্রাণ হারালেন এক শিশুসহ তিনজন। একই দিনে ১২ নম্বর জাতীয় সড়কে পরপর দুটি দুর্ঘটনায় মোট ছ’জনের মৃত্যুর ঘটনায় ফের প্রশ্নের মুখে জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয়দের একাংশের অভিযোগ, বেপরোয়া গতিতে ভারী যান চলাচল ও পর্যাপ্ত নজরদারির অভাবেই বাড়ছে দুর্ঘটনা। (Road Accident Nadia)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি মোটরবাইকে করে স্বামী-স্ত্রী এবং তাঁদের শিশু সন্তান রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন। চূর্ণী সেতুর ওপর পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ১৬ চাকার লরি বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইকটি লরির চাকার নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতির। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। (Road Accident Nadia)

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি লরিটিকেও আটক করা হয়। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দার কথায়, “পিছন থেকে ১৬ চাকার একটা গাড়ি এসে ধাক্কা মারে। ধাক্কা মারার পর মোটরসাইকেলটা গাড়ির তলায় ঢুকে যায়। তারপর গাড়িটা ওদের শরীরের উপর দিয়েই চলে যায়। স্বামী-স্ত্রী আর একটা বাচ্চা ছিল। দু’জন ঘটনাস্থলেই মারা যায়, বাচ্চাটা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ হয়ে যায়।”

পুলিশের পৃথক দুই অভিযানে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৭ জন গ্রেফতার, উদ্ধার জান নোট

রানাঘাট পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। লরিচালককে খোঁজার চেষ্টা চলছে।” একই দিনে পরপর প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা নদিয়া জেলায়। (Road Accident Nadia)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Road Accident Nadia: বাইকের পিছনে লরির ধাক্কা, নদিয়ায় মৃত একই পরিবারের ৩”

Leave a Comment