---Advertisement---
lifezone nursing home

Usha Uthup: তৃণমূলের চাপে শহরে ছেড়েছেন? নীরবতা ভাঙলেন উষা উত্থুপ

May 14, 2026 5:18 PM
Usha Uthup
---Advertisement---

রাজ্যে পালাবদল হয়েছে। আর ঠিক এই সময়েই রাজনৈতিক বিতর্কে জড়়ালেন বর্ষীয়ান গায়িকা ঊষা উত্থুপ (Usha Uthup)। তার একটি পুরনো পারফরম্যান্সের ভিডিয়ো হঠাৎই ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে জনপ্রিয় বাংলা গান ‘দিদি গো’ গাইতে দেখা যায়। ভিডিয়োটি ভাইরাল হতেই রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই গায়িকা। নেটিজেনদের সমালোচনার মুখ পড়েন তিনি। বেশকিছু নেটিজেনদের দাবি, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের উদযাপনেই নাকি এই গান গেয়েছেন গায়িকা।

নেটিজেনদের আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শাসনকালে নাকি তিনি নানা সমস্যার মুখে পড়ে কলকাতা ছেড়ে মুম্বইয়ে চলে গিয়েছিলেন। মুহূর্তের মধ্যেই সেই পোস্ট ভাইরাল হয়। অবশেষে নেটিজেনদের প্রশ্নে নীরবতা ভাঙলেন এই কিংবদন্তি শিল্পী।

সমাজমাধ্যমে তিনি একটি দীর্ঘায়িত ভিডিয়ো পোস্ট করেন। সেই পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সম্পর্কে ছড়ানো এই একাধিক তথ্য সব ভুয়ো। তিনি বলেন, “আমাকে অযথা কোনও রাজনৈতিক বিতর্কে জড়াবেন না। যে গানটি নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটি আমি গত ২৫ বছরেরও বেশি সময় ধরে গেয়ে আসছি। এর সঙ্গে সাম্প্রতিক কোনও রাজনৈতিক ঘটনার সম্পর্ক নেই।”

তিনি আরও জানান, “আমি ১৯৭৬ সাল থেকে কলকাতাতেই রয়েছি। এই শহরই আমার বাড়ি, আমার পরিচয়। কখনও কলকাতা ছেড়ে অন্য কোথাও স্থায়ীভাবে যাইনি।” তাঁর বক্তব্যে স্পষ্ট, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব তাঁকে যথেষ্ট বিভ্রান্তিকর।

গায়িকার ব্যাখ্যায়, এই গানটি বহু বছর আগে তৈরি হয়েছিল এবং সেটি মূলত একটি আরবি সুর দ্বারা অনুপ্রাণিত বাংলা সংগীত। তিনি এটিকে শুধুমাত্র একটি গান হিসেবেই গেয়ে এসেছেন। কোনও রাজনৈতিক বার্তা বা দলের সঙ্গে এই গানের যোগ নেই বলেই দাবি তাঁর।

আবার বহু অনুরাগী গায়িকার পাশে দাঁড়িয়েছেন। অনেকেই লিখেছেন, “আপনাকে কিছু প্রমাণ করার দরকার নেই।” আবার কেউ বলেছেন, “মানুষ গুজব ছড়াবে, আপনি আনন্দ ছড়ান।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment