---Advertisement---
lifezone nursing home

Milk Price Increased: জ্বালানির দামে আগুন, লিটার প্রতি ১০০ টাকা বাড়বে দুধের দাম?

May 15, 2026 1:08 PM
Milk Price Increased
---Advertisement---

পাকিস্তানে অর্থনৈতিক সংকট যেন কিছুতেই পিছু ছাড়ছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে দুধও। জ্বালানির দাম হঠাৎ করে অনেকটা বেড়ে যাওয়ায় পাকিস্তানে দুধের উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা চরম সমস্যার মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার সরকারের কাছে লিটার প্রতি ১০০ টাকা দাম বাড়ানোর আবেদন জানিয়েছে ওই দেশের দুগ্ধ ব্যবসায়ীরা।

সম্প্রতি পাকিস্তান সরকার পেট্রোল ও ডিজেলের দাম আবারও বাড়ানোর কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং দেশের আর্থিক চাপের কারণ ইতিমধ্যে জ্বালানিতে লিটার প্রতি ২০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছিল ইসলামাবাদ। নতুন দামে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ৪১৫ পাকিস্তানি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর ফলে পরিবহণ খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। (Milk Price Increased)

এই বাড়তি জ্বালানির খরচের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুগ্ধ শিল্পে। পাকিস্তানে গ্রামাঞ্চলের খামার থেকে শহরে প্রতিদিন বিপুল পরিমাণ দুধ এসে পৌঁছয়। সেই দুধ ট্রাক, ভ্যান ও ছোট গাড়িতে করে বিভিন্ন বাজার এবং দোকানে সরবরাহ করা হয়। কিন্তু ডিজেলের দাম এতটা বেড়ে যাওয়ায় পরিবহণ খরচ এখন আগের তুলনায় অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, গবাদি পশুর খাবার, চিকিৎসা সঙ্গে দুধ উৎপাদন এবং প্রক্রিয়াকরণ ব্যবস্থা-সহ অন্যান্য খরচও মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলেছে।

এই পরিস্থিতিতে দুগ্ধ ব্যবসায়ীদের দাবি, বর্তমান দামে দুধ বিক্রি করলে তাঁদের বড়সড় লোকসানের মুখে পড়তে হচ্ছে। অনেক ছোট ব্যবসায়ী ইতিমধ্যেই দুধ সরবরাহ কমিয়ে দিয়েছেন। সেই কারণেই বাজারে দুধের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের বক্তব্য, যদি দ্রুত দাম না বাড়ানো হয়, তাহলে নিয়মিত দুধ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়বে।তাই পরিস্থিতি সামাল দিতে তাঁরা সরকারের কাছে আবেদন করেছেন, দুধের দাম লিটার প্রতি অন্তত ১০০ টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হোক। তাঁদের মতে, দাম না বাড়ালে অনেক ব্যবসায়ী বাজার থেকে সরে যেতে বাধ্য হবেন এবং তাতে দুধ জোগানে সংকট আরও বাড়বে। (Milk Price Increased)

Petrol Diesel Price Hike: দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, সঙ্গী CNG-ও, নতুন দাম কত?

এদিকে এই সম্ভাব্য মূল্যবৃদ্ধির খবর সামনে আসতেই সাধারণ মানুষের মাথায় হাত। পাকিস্তানে এমনিতেই খাদ্যদ্রব্য, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামছাড়া ভাবে বেড়েছে। তার মধ্যে দুধের মতো অত্যাবশ্যক জিনিসের দাম আরও বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলি। বিশেষ করে শিশুদের পুষ্টির উপর এর বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে পাকিস্তানে এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি মানুষের খাবারের থালায় প্রভাব ফেলতে শুরু করেছে। এইভাবে চলতে থাকলে আগামী দিনে ওই দেশের মানুষদের প্রায় আধপেটা খেয়েই চলতে হবে। (Milk Price Increased)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment