---Advertisement---
lifezone nursing home

Ashwini Vaishnaw: বাংলায় সরকার বদলের উপহার? ৩টি রেল প্রকল্পকে ছাড়পত্র দিল রেলমন্ত্রক

May 15, 2026 2:09 PM
Ashwini Vaishnaw
---Advertisement---

বাংলায় এবার নতুন সরকার। সরকার গঠনের পরই এবার রেল শোনাল নতুন প্রকল্পের গল্প। বাংলায় ৩টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের ছাড়পত্র দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের জন্য একগুচ্ছ মেগা প্রকল্পের অনুমোদন দিল রেল মন্ত্রক। তিনটি আলাদা আলাদা চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই অনুমোদনের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কী রয়েছে এই চিঠিতে?

জঙ্গলমহলের মানুষের জন্য রেলের বড় ঘোষণা। হাওড়ার সাঁতরাগাছি থেকে খড়্গপুর হয়ে রাজস্থানের জয়পুরে খাটিপুরা পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালু করছে রেল। ১৮০৬১/১৮০৬২ সাঁতরাগাছি-খাটিপুরা এক্সপ্রেসকে এবার জয়পুর পর্যন্ত সম্প্রসারণের অনুমোদন দিল রেলমন্ত্রক।

দীর্ঘদিন ধরে ঝুলে ছিল পশ্চিমাঞ্চলের এই রেল প্রকল্প। এবার শালবনি থেকে আক্রা পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন প্রকল্পের কাজের প্রথম ধাপ শুরু হচ্ছে। এই লাইনের ডিপিআর তৈরির লক্ষ্যে ‘ফাইনাল লোকেশন সার্ভে’ (FLS)-এর অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী। এই লাইনটি চালু হওয়ায় পশ্চিমাঞ্চলের শিল্প ও পণ্য পরিবহণে আমূল পরিবর্তন আসবে।

উত্তরবঙ্গে এবার আরও দ্রুত ছুটবে ট্রেন। এবার নিউ জলপাইগুড়ি (NJP) থেকে শিলিগুড়ি পর্যন্ত ৭.১৫ কিলোমিটার নতুন রেললাইন প্রকল্পের ডবল লাইন (Double Line) কাজের অনুমোদন দিল কেন্দ্র। এই কাজের ফলে বাংলা ও উত্তর-পূর্ব ভারতে সঙ্গে যোগাযোগ আরও মসৃণ হবে।

নির্বাচনের আগে থেকেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলায় তারা ক্ষমতায় আসলে ডবল ইঞ্জিন চলবে। যেমন কথা তেমন কাজ। পালা বদল হতেই রেলের নজর দিল পশ্চিমবঙ্গের দিকে। শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের ১ সপ্তাহের মধ্যেই ৩টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে বাংলাকে নতুন সরকার গঠনের উপহার দিল রেল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment