বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন। এরই মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেয়। সেই রায়ের পর থেকেই হাসিনাকে ভারতে থেকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। এর মাঝেই নিজের দেশে ফেরার ইঙ্গিত দিলেন আওয়ামি লিগ নেত্রী। (Sheikh Hasina)
শেখ হাসিনার দাবি, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন ফিরিয়ে আনতেই তাঁর প্রত্যাবর্তন প্রয়োজন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশে ফেরার বিষয়টি কোনও নির্দিষ্ট দিন বা সময়ের সঙ্গে যুক্ত নয়। তাঁর কথায়, “বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা কাজ করছি। এটা শুধু আমার ফেরার প্রশ্ন নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সঙ্গেও জড়িত।” (Sheikh Hasina)
দীর্ঘদিন প্রকাশ্যে না দেখা গেলেও নিজের নীরবতা নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনার বক্তব্য, “আমার অনুপস্থিতিকে কেউ যেন নীরবতা বা দুর্বলতা না ভাবে। আমি প্রতিটি মুহূর্তে দেশের জন্য লড়াই করছি। কূটনৈতিক স্তর থেকে আন্তর্জাতিক আইনি কাঠামো এবং বিশ্বমাধ্যম সব জায়গাতেই আমরা সক্রিয় রয়েছি।” (Sheikh Hasina)
বাংলাদেশে বর্তমানে আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই প্রসঙ্গেও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন শেখ হাসিনা। তাঁর দাবি, “আওয়ামি লিগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের দল। কাগজে কলমে নিষিদ্ধ করলেই এই দলকে মুছে ফেলা যাবে না। আওয়ামি লিগ না থাকলে বাংলাদেশের জন্মই হত না। “
একইসঙ্গে বিএনপিকে নিশানা করে হাসিনার দাবি, তাদের শাসন ফিরে আসায় বাংলাদেশে ফের অস্থিরতা ও অন্ধকার সময় নেমে আসতে পারে। রাজনৈতিক মহলের মতে, শেখ হাসিনার এই বক্তব্যে স্পষ্ট, নির্বাসনে থাকলেও বাংলাদেশের রাজনীতিতে নিজের উপস্থিতি বজায় রাখতে চাইছেন তিনি। (Sheikh Hasina)
ট্রেনিংয়ের সময়ে মাঝ আকাশে সংঘর্ষ, একটুর জন্য প্রাণে বাঁচলেন চার পাইলট












1 thought on “Sheikh Hasina: “আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরব”, বার্তা শেখ হাসিনার”