রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আশা রেখছেন মাত্র ২৯% মানুষ, বিশ্বকাপ জিততে কাদের উপর ভরসা করছে ব্রাজ়িল?

Brazil National Football Team
---Advertisement---

কুশল চক্রবর্তী
বিশ্বকাপ ফুটবলের পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল অবশেষে তাদের এবারের বিশ্বকাপের ফুটবল দল ঘোষণা করল (Brazil National Football Team)। মানে ২০২৬ সালের জুন থেকে জুলাই মাসে আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলা পৃথিবীর সেরা ফুটবল প্রতিযোগিতার জন্য ২৬ জন খেলোয়াড়কে বেছে নিল। বলতে গেলে এই দলে দুটোই চমক নেইমারের থাকা আর জোয়াও পেদ্রোর না থাকা। ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী খেলায় চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর তাঁর এই প্রথম জাতীয় দলে ফিরে আসা। ২০১৪ সালে প্রথম ব্রাজিল বিশ্বকাপ দলে সুযোগ পান নেইমার। তারপর খেলছেন ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের ব্রাজিল দলেও।

ব্রাজিল দলের ইতালিয় কোচ কার্লোস আন্সেলোত্তি নেইমারকে ব্রাজিল দলে ফিরিয়ে আনার সময় তাঁকে বলে নিয়েছেন যে দলের প্রয়োজনে তাঁকে যে কোনওখানে খেলতে হতে পারে। তাতে নেইমার শোনা যায় রাজিও হয়েছেন। আর এখনকার ব্রাজিল জাতীয় দলের অন্যতম নিয়মিত খেলোয়াড় জোয়াও পেদ্রোকে বাদ দেওয়া নিয়ে আন্সেলোত্তি কিছু মন্তব্য করতে রাজি হননি।

বেশ কয়েকমাস ধরেই ব্রাজিলে ফুটবলের ভাটার টান। একটা সমীক্ষা বলছে, মাত্র ২৯% ব্রাজিলবাসী নাকি বলছে তাঁরা আশা করে এবার ব্রাজিল ফুটবলের বিশ্বকাপ জিতবে। ১৯৯৪-এর পর ব্রাজিলবাসীর মুখে এমন হতাশা আর দেখা যায়নি। তবু বিশ্ব ফুটবলে ব্রাজিলের অন্য একটা স্থান আছে। সারা বিশ্বে ছড়িয়ে আছে ব্রাজিলের ফুটবলের সাম্বা নাচের কত কথা। তাই এবারের বিশ্বকাপেও নজর থাকবে এই ব্রাজিল দলের উপর। এ বারের বিশ্বকাপ শুরুর আগে এই ব্রাজিল দল দু’খানা প্রদর্শনী ম্যাচ খেলবে দলের শক্তি পরীক্ষা করার জন্য। ৩১ মে ব্রাজিলের এই বিশ্বকাপ দল পানামার বিপক্ষে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে খেলতে নামবে। পরের প্রদর্শনী ম্যাচটা তাঁরা খেলবে মিশরের বিপক্ষে ৬ জুন হান্টিংটন ব্যাঙ্ক ফিল্ড, ক্লিভল্যান্ড স্টেডিয়ামে।

দেশের লোক যতই হতাশ হোন না কেন ব্রাজিল বিশ্বকাপ দলের প্রতি আলাদা একটা আকর্ষণ আছে বিশ্বের ফুটবলপ্রেমী মানুষদের। সারা বিশ্বের লোক কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করবে ব্রাজিল দলের গ্যাব্রিয়েল মাগালহাস, দানিলো, কাসেমেরো, লুকাস পেকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া আর অবশ্যই নেইমারের খেলা দেখার জন্য।

এটা ঠিক বিগত বিশ্বকাপগুলো মোটেই ভালো যায়নি ব্রাজিলের জন্য। ২০২২ আর ২০১৮-তে তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ২০১৪ সালে নিজের দেশের বিশ্বকাপে তারা পৌঁছেছিল চতুর্থ স্থানে। কিন্তু জার্মানির বিপক্ষে সেই প্রতিযোগিতায় তাদের ৭-১ গোলে হার আজও ব্রাজিল ফুটবলপ্রেমীদের মনে এক গভীর ক্ষত রেখে গিয়েছে।

দেখে নিন বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দল

গোলকিপার
অ্যালিসন (লিভারপুল), এডারসন (ফেন্যারবাখচে), ওয়েবারটন (গ্রিমিও)

ডিফেন্ডার
অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্তাস), ড্যানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস স্যান্টোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি), ওয়েসলি (রোমা)

মিডফিল্ডার
ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোটফোগো), ফ্যাবিয়েনহো (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)

ফরোয়ার্ড
এন্ড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিকে (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার জুনিয়র (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “আশা রেখছেন মাত্র ২৯% মানুষ, বিশ্বকাপ জিততে কাদের উপর ভরসা করছে ব্রাজ়িল?”

Leave a Comment