রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দক্ষিণবঙ্গে চলবে অস্বস্তিকর আবহাওয়া, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Weather Update
---Advertisement---

বিচ্ছিন্নভাবে কালবৈশাখী হলেও বর্ষা কবে ঢুকবে তা নিয়ে বেশ চিন্তিত বঙ্গবাসী। অসহনীয় গরমে নাজেহাল দক্ষিণের মানুষজন। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশই বাড়ছে।

আবহাওয়া দফতর বলছে, কলকাতায়ও আপাতত ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে একইরকম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা যদিও রয়েছে। (Weather Update)

আবহাওয়া দফতর বলছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ মেঘলা থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও গরমের দাপট আপাতত কমছে না । উল্টে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে আজ গরমের মাঝেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। গরম ও অস্বস্তি সবথেকে বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। একাধিক জায়গায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। (Weather Update)

আরও পড়ুন: সিঁদুর-মঙ্গলসূত্রে কঙ্গনা! গোপন বিয়ে সারলেন?

অন্যদিকে এদিনও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে।বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত । আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দক্ষিণবঙ্গে চলবে অস্বস্তিকর আবহাওয়া, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি”

Comments are closed.