নয়ডার বাসিন্দা ৩৩ বছর বয়সী অভিনেত্রী-মডেল ত্বিষা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় গোটা ভোপাল জুড়ে চাঞ্চল্য বেড়েছে। গত ১২ মে রাতে কটারা হিলস এলাকার শ্বশুরবাড়ির ছাদে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গত বছরের ২৫ ডিসেম্বর সমর্থ সিংহের সঙ্গে বিয়ে হয়েছিল ত্বিষার। মাত্র পাঁচ মাসের বিবাহিত জীবনেই এই ঘটনা ঘটল। এ বার তাঁর মৃত্যুতে দ্বিতীয় অটোপসির জন্য ৪ সদস্যের মেডিক্যাল টিম গঠন করল দিল্লির AIIMS। (Twisha Sharma Death Case)
ত্বিষার পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য মানসিক নির্যাতন ও হয়রানি করা হচ্ছিল তাঁকে। এই মামলায় স্বামী সমর্থ সিংহ ও শাশুড়ি গিরিবালা সিংহের বিরুদ্ধে কটারা হিলস থানায় এফআইআর দায়ের হয়েছে। স্বামী সমর্থ সিংহ ১০ দিন পলাতক ছিলেন। শুক্রবার (২২ মে) জবলপুর জেলা আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ মে) রাত ২টোর দিকে তাঁকে ভোপালের কটারা হিলস থানায় নিয়ে যাওয়া হয়। ভোপাল পুলিশ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, আদালত তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদে সমর্থ সহযোগিতা করছেন না বলে পুলিশ সূত্রে জানা গেছে। (Twisha Sharma Death Case)
এদিকে মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে AIIMS দিল্লি চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে। ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্তের নেতৃত্বে এই টিম শনিবার সন্ধ্যা ৬টায় বিশেষ বিমানে ভোপালের উদ্দেশে রওনা দেবে। আধুনিক যন্ত্রপাতি নিয়ে ত্বিষার দেহে দ্বিতীয় ময়নাতদন্ত করা হবে। ত্বিষার দেহ বর্তমানে AIIMS ভোপালের মর্গে রাখা আছে।
রাজ্য সরকার সিবিআই তদন্তের সুপারিশ করেছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব ত্বিষার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দেওয়ার দু’দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিবিআই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্থানীয় পুলিশ তদন্ত চালিয়ে যাবে। (Twisha Sharma Death Case)
শাশুড়ি গিরিবালা সিংহ ভোপাল কনজিউমার কোর্টের চেয়ারপার্সন ও প্রাক্তন বিচারক। তাঁর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। পুলিশ তাঁকে একাধিক নোটিশ দিয়েছে, কিন্তু তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না বলে জানিয়েছেন। সমর্থ সিংহের আইনজীবী লাইসেন্সও স্থগিত করা হয়েছে। (Twisha Sharma Death Case)
ত্বিষার পরিবার ন্যায়বিচারের দাবিতে সরব। পুলিশের দাবি, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার লক্ষণ পাওয়া গেছে, কিন্তু পরিবার তা মানতে নারাজ। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মামলার গতিপ্রকৃতি আরও স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে।
দাবিমতো মেলেনি পণ, নয়ডায় গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে












