---Advertisement---
lifezone nursing home

কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

May 28, 2026 9:10 AM
annapurna yojana verification
---Advertisement---

রাজ্যে পালাবদলের পরই পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি রাজ্যে চালু করতে তৎপর হয়েছে রাজ্য বিজেপি সরকার (Annapurna Yojana Verification)। সেই তালিকায় রয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’ ও। তবে এই প্রকল্পের কথা ঘোষণার পর থেকেই অনেকের মনেই প্রশ্ন উঠেছে কারা এর সুবিধা পাবেন এবং কারা পাবেন না? তবে এবার মুখ্যমন্ত্রী স্পষ্টভাবেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি না ছড়ায়, সেই কারণেই প্রকল্পের নিয়ম এবং শর্তগুলি বিস্তারিতভাবে জানানো হয়েছে। আপনি কি এই প্রকল্পের জন্য যোগ্য? জেনে নিন।

বুধবার নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করার কথা জানিয়ে দিয়েছেন। তাঁর কথা অনুযায়ী, যারা এই প্রকল্পের আওতায় আসতে চান সকলকেই এই ফর্ম পূরণ করতে হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম।

আরও পড়ুন: প্রকাশিত হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম, কেমন দেখতে? কী কী তথ্য দিতে হবে? কীভাবে পূরণ করবেন? রইল বিস্তারিত

Annapurna Yojana Verification: কারা কারা পাবেন না টাকা?

  • অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে প্রথমেই আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই ফর্ম ফিল আপ করা যাবে। তবে আবেদনকারীকে অবশ্যই দেশের বৈধ নাগরিক হতে হবে।
  • যারা আয়কর দেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলেও স্পষ্ট জানানো হয়েছে। অর্থাৎ যাদের নিয়মিত ট্যাক্স দেওয়ার রেকর্ড রয়েছে, তাঁদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হবে। (Annapurna Yojana Verification)
  • এছাড়াও সরকারি বা আধা-সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। কারণ এই প্রকল্প মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা সাধারণ মানুষের জন্য বলেই।
  • একইভাবে ভোটার তালিকায় নাম না থাকলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আবেদনকারী।
  • তবে যাঁরা ইতিমধ্যেই SIR ট্রাইবুনালে বিচারাধীন বা CAA-র জন্য আবেদন করেছেন, তাঁদের টাকা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। (Annapurna Yojana Verification)
  • বর্তমানে যারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের নামও অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত করা হবে। একবার নতুন যোজনায় নাম এনরোল হয়ে গেলে তখন সেই উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত হয়ে যাবেন।
  • মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আবেদনকারী অন্নপূর্ণা যোজনার অধীনে আসছেন, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা চালু থাকবে।

ফর্মের জন্য ক্লিক করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment