তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘মৌখিক হেনস্থা’-র অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। বুধবার সামনে আসে তাঁর লেখা অভিযোগপত্র, তিনি বলেছেন, সংসদের ভিতরে তাঁকে বারবার অপমানজনক ভাষায় আক্রমণ করা হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
বুধবার সামনে আসে কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) লেখা একটি অভিযোগপত্র। সেই চিঠিতে তিনি স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ করে লেখেন, লোকসভায় এআইটিসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে একাধিকবার মৌখিকভাবে হেনস্থা করেছেন। তাঁর অভিযোগ, এই ধরনের আচরণ শুধু তাঁর সঙ্গেই নয়, আরও বহু মহিলা সাংসদ একই ধরনের আচরণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন কাকলি। এই ঘটনাকে তিনি “নারী বিদ্বেষী আচরণ” বলে উল্লেখ করে স্পিকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
স্পিকার ওম বিড়লাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে (Kakoli Ghosh Dastidar) কাকলি জানান, তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের অনুমতি চাইছেন এবং বিষয়টিতে উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। ইতিমধ্যেই সেই অভিযোগপত্রের ছবি ছড়িয়ে পড়েছে। সংসদের ভিতরে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় নতুন নয়। তবে একজন মহিলা সাংসদের তরফে সরাসরি স্পিকারের কাছে এ ধরনের অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, এই অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “বাজারে ভেসে থাকার চেষ্টা করছেন কাকলি।” এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “উত্তর আমি দিয়ে দেব। সেটা বড় কথা নয়। কিন্তু চিঠিটা আজকের তারিখের, অর্থাৎ ২৮ মে, ২০২৬। আজ তো ইদের ছুটি। আজ উনি চিঠি দিলেন কী করে।” তিনি আরও বলেন, “এসব অভিযোগ ভিত্তিহীন। উনি কি জানিয়েছেন আমি কবে গালিগালাজ করেছি? যদি করে থাকি, তখন অভিযোগ করেননি কেন? আসলে এসব বাজারে ভেসে থাকার চেষ্টা।”
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন বারাসতের সাংসদ। বুধবার রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। অল ইন্ডিয়া মহিলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পদ-সহ দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে কাকলি (Kakoli Ghosh Dastidar) লেখেন, “যে পদে থেকে মহিলা সাংসদের প্রতি অন্য এক অশিক্ষিত, অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, সেখানে থাকার অর্থ হয় না।” রাজনৈতিক মহলের মতে, নাম না করলেও তাঁর নিশানায় ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।এরপর লোকসভায় আচরণ নিয়ে এই অভিযোগ রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।
এখন নজর লোকসভার স্পিকার ওম বিড়লার দিকে। অভিযোগের ভিত্তিতে তিনি কোনও পদক্ষেপ গ্রহণ করেন কি না, সেটাই দেখার। সংসদের অন্দরের এই বিতর্ক আগামী দিনে আরও রাজনৈতিক উত্তাপ বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।
কালো মেঘ ঘনালেও ঝেঁপে বৃষ্টি হয়নি বুধে, বৃহস্পতিতে কি কোনও বদল আসছে?










2 thoughts on “‘মহিলা সাংসদকে অপমান’, কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ কাকলি ঘোষ দস্তিদার”