---Advertisement---
lifezone nursing home

গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম, বিক্ষোভের মুখে সৌগত রায়

May 28, 2026 6:42 PM
Saugata Roy
---Advertisement---

দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়কে (Saugata Roy) ঘিরে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল নিমতা থানা চত্বর। নিজের সংসদীয় এলাকা নিমতায় থানায় ডেপুটেশন দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন বর্ষীয়ান এই সাংসদ। অভিযোগ, থানার বাইরে বেরনোর সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

নিমতা ও উত্তর দমদমের একাধিক এলাকায় তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে হামলা এবং অশান্তির অভিযোগ তুলে এদিন নিমতা থানায় ডেপুটেশন দিতে যান (Saugata Roy) সৌগত রায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরাও। থানায় ডেপুটেশন জমা দিয়ে বেরনোর পরই আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল বিজেপি সমর্থক সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় ‘চোর চোর’ স্লোগানের পাশাপাশি ‘খালে স্নান করাবো’ বলেও চিৎকার শোনা যায় বলে অভিযোগ।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকায় দ্রুত গাড়িতে উঠে এলাকা ছাড়েন সাংসদ। অভিযোগ, সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। নিমতা থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা চলতে থাকে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজেপি সমর্থক রমা দাস ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমি থাকলে ওনাকে জুতো ছুঁড়তাম। আজ ডিম পড়েছে, এটা শুধু ট্রেলার। এখনও পিকচার বাকি আছে। বিজেপি এখনও ভদ্র আছে, এরপর আরও দেখবে আমরা কী করতে পারি।” একইসঙ্গে উত্তর দমদমের চেয়ারম্যান বিধান বিশ্বাসকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

‘মহিলা সাংসদকে অপমান’, কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ কাকলি ঘোষ দস্তিদার

অন্যদিকে বিজেপি নেতা মলয় নাথ দাবি করেন, “সৌগত রায় তৃণমূলের কিছু লোককে ছাড়ানোর জন্য থানায় এসেছিলেন। উনি যা দুর্নীতি করেছেন, তার তুলনায় আজ খুব সামান্য আক্রোশ হয়েছে। শুধু ডিম ছোড়া হয়েছে। সুযোগ পেলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল বেকারদের চাকরি খেয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি করেছে।”

ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে (Saugata Roy) সৌগত রায় সরাসরি বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, “বাংলার সৃষ্টি, কৃষ্টি সব নষ্ট করছে বিজেপি। একদিকে ওদের নেতারা ভালো ভালো কথা বলছে, অন্যদিকে নিচুতলার কর্মীদের অসভ্যতা করতে লেলিয়ে দিচ্ছে। থানায় আমি গিয়েছিলাম তৃণমূল কাউন্সিলরদের উপর হামলার অভিযোগ জানাতে। কিন্তু বেরনোর সময় পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখানো হয়।”

তিনি আরও বলেন, “চোর বলছিল। আমি জিজ্ঞেস করেছি কাকে চোর বলছ? কী প্রমাণ আছে? এরপর ডিম ছোড়া হয়। আইসি সামনে ছিলেন, কিন্তু কার্যত নিষ্ক্রিয় ছিলেন। কমিশনারকে ফোনেও পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনায় ব্যর্থ।”

(Saugata Roy) সৌগত রায় আরও দাবি করেন, বিজেপির স্থানীয় নেতৃত্বের মদতেই এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, “উত্তম মণ্ডল, রাজেশদের নেতৃত্বে এই বিক্ষোভ হয়েছে। আমাদের কর্মীরা ভয় পাচ্ছে। আমি ওদের ভরসা দিতেই গিয়েছিলাম, আবারও যাব।”

একইসঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বকেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। (Saugata Roy) তাঁর কথায়, “শমীক ভট্টাচার্য শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা উদ্ধৃত করছেন, আবার ওদের কর্মীরা চোর স্লোগান দিচ্ছে। বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের আচরণ ছিল না।”

২০ বছর পর ফের নিষেধাজ্ঞা, ভারতীয় আমে ‘না’ জাপানের, আশঙ্কায় কৃষকরা

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। নিজের সংসদীয় এলাকার মধ্যেই তাঁকে ঘিরে এমন বিক্ষোভ ও হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment