---Advertisement---
lifezone nursing home

দিনে ৪ লাখ পারিশ্রমিক! MMA ফাইটারের সুরক্ষায় তাক লাগাচ্ছেন রামচরণ

May 28, 2026 1:49 PM
Ram Charan Bodyguard
---Advertisement---

দক্ষিণী সুপারস্টার রামচরণের নতুন ছবি পেড্ডি মুক্তির আগেই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। দেশের বিভিন্ন প্রান্তে জোরকদমে চলছে ছবির প্রচার। তবে শুধু রামচরণের লুক বা তাঁর লম্বা চুলই নয়, এবার নেটপাড়ার নজর কেড়েছেন অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কেভিন কুন্টা (Ram Charan Bodyguard)। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন এই আফ্রিকান MMA ফাইটার।

গাম্বিয়ার বাসিন্দা কেভিন বর্তমানে ইতালির ফ্লোরেন্সে থাকেন। পেশায় তিনি একজন প্রফেশনাল MMA ফাইটার এবং ভিআইপি ক্লোজ প্রোটেকশন এক্সপার্ট। রামচরণের পেড্ডি প্রচারের সময় অভিনেতার নিরাপত্তার দায়িত্ব এখন তাঁর কাঁধে। সূত্র অনুযায়ী, (Ram Charan Bodyguard) কেভিনকে নাকি প্রতিদিন ২ থেকে ৪ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে। সেই হিসেব সত্যি হলে, ভারতীয় সিনেমা জগতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সেলিব্রিটি বডিগার্ডদের তালিকায় উঠে আসবেন তিনি।

সম্প্রতি বিমানবন্দর থেকে শুরু করে ইভেন্ট— সব জায়গাতেই রামচরণের পাশে দেখা যাচ্ছে কেভিনকে। অভিনেতার চারপাশে কড়া নজর রাখা, ভিড় সামলানো কিংবা অনুরাগীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা— সবটাই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন তিনি। শুধু শরীরচর্চা বা ফাইটিং স্কিল নয়, কেভিনের স্টাইল সেন্সও এখন আলোচনায়। বেশিরভাগ সময়েই তাঁকে দেখা যাচ্ছে স্টাইলিশ স্যুটে, যেখানে রামচরণ থাকছেন অনেক বেশি ক্যাজুয়াল লুকে।

(Ram Charan Bodyguard) কেভিন কুন্টা শুধু নিরাপত্তারক্ষী নন, তিনি আন্তর্জাতিক MMA সার্কিটেও পরিচিত মুখ। ২০২১ সালে ইতালির জাতীয় MMA দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় জিম ট্রেনিং, ফাইটিং ক্লিপ আর ফিটনেস ভিডিওর ঝলক। ফ্যাশন ফটোশুটেও তাঁর আলাদা আগ্রহ রয়েছে বলে জানা যায়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই (Ram Charan Bodyguard) কেভিনকে এখন “সাউথ সিনেমার সবচেয়ে স্টাইলিশ বডিগার্ড” বলেও আখ্যা দিচ্ছেন। পেড্ডি ছবির প্রচারের মাঝেই তাই রামচরণের পাশাপাশি এখন সমান চর্চায় তাঁর এই রহস্যময় নিরাপত্তারক্ষীও।

আগামী ৪ জুন মুক্তি পেতে চলেছে পেড্ডি। ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে, আর তার মধ্যেই কেভিন কুন্টার উপস্থিতি যেন প্রচারে বাড়তি গ্ল্যামার যোগ করেছে।

‘চুন্নারি চুন্নারি’ রিমেক নিয়ে ক্ষুব্ধ অভিজিৎ, বরুণকে খোঁচা—“এই গান করে সলমন হওয়া যায় না”


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment