---Advertisement---
lifezone nursing home

‘চুন্নারি চুন্নারি’ রিমেক নিয়ে ক্ষুব্ধ অভিজিৎ, বরুণকে খোঁচা—“এই গান করে সলমন হওয়া যায় না”

May 27, 2026 2:28 PM
---Advertisement---

বলিউডের জনপ্রিয় গান ‘চুন্নারি চুন্নারি’-র রিমেক ঘিরে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি নিশানা করেন অভিনেতা বরুণ ধাওয়ান-কে। তাঁর স্পষ্ট বক্তব্য, “এই গান ব্যবহার করলেই কেউ সলমন খান হয়ে যেতে পারে না।” (Abhijeet Bhattacharya)

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি বিড়ি নং ১-এর এই গান সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য ও অনুরাধা শ্রীরাম। পর্দায় সলমন খান ও সুস্মিতা সেন-এর উপস্থিতিও দর্শকদেরও নজর কেড়েছিল। বহু বছর পর সেই গান নতুনভাবে ব্যবহার করা হয়েছে বরুণ ধাওয়ানের আসন্ন ছবি নিয়ে প্রচারে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।(Abhijeet Bhattacharya)

অভিজিতের অভিযোগ, বর্তমানে বলিউডে মৌলিক গানের অভাব ক্রমশ প্রকট হচ্ছে। পুরনো জনপ্রিয় গানকে নতুন মোড়কে ফিরিয়ে এনে সহজে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা চলছে। তাঁর মতে, “একটা গানের সঙ্গে সেই সময়ের আবেগ, শিল্পী ও অভিনেতাদের ব্যক্তিত্ব জড়িয়ে থাকে। শুধু রিমেক বানিয়ে সেই জাদু ফিরিয়ে আনা যায় না।” তিনি আরও বলেন, সলমন খানের ব্যক্তিত্ব ও স্ক্রিন প্রেজেন্স সম্পূর্ণ আলাদা। তাই ‘চুন্নারি চুন্নারি’ ব্যবহার করলেই কেউ সলমনের জায়গা নিতে পারবেন না। (Abhijeet Bhattacharya)

এই মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। একাংশ অভিজিতের বক্তব্যকে সমর্থন করেছেন। তাঁদের দাবি, বলিউডে এখন রিমেকের সংখ্যা এত বেড়েছে যে, নতুনত্ব হারিয়ে যাচ্ছে। আবার অন্য অংশের মতে, পুরনো গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই রিমেক তৈরি করা হয়।

তবে বিতর্কের মাঝেও স্পষ্ট, দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ‘চুন্নারি চুন্নারি’-র জনপ্রিয়তা আজও অটুট। আর সেই কারণেই নতুন প্রজন্মের ছবিতেও বারবার ফিরে আসছে এই আইকনিক গান। (Abhijeet Bhattacharya)

ডন ৩’ বিতর্ক, মুম্বই বিমানবন্দরে রণবীর সিং, প্রথম প্রকাশ্য উপস্থিতি ঘিরে বাড়ল জল্পনা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment