সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘চোর’ স্লোগান, তাঁকে লক্ষ্য করে ডিম, জুতো ও ঢিল ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক (Debasish Dhar) দেবাশিস ধর। তাঁর বক্তব্যে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনরোষ, দুর্নীতির অভিযোগ এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য।
(Debasish Dhar) দেবাশিস ধর বলেন, ‘একজন সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি নিরাপত্তা পান। তবে তিনি যেখানেই যান না কেন, প্রশাসনকে আগে থেকে জানিয়ে যাওয়া উচিত।’ তাঁর মতে, রাজ্যের বিভিন্ন দুর্নীতি, চাকরি কেলেঙ্কারি এবং সাধারণ মানুষের বঞ্চনার ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যার প্রতিফলন বিভিন্নভাবে দেখা যাচ্ছে। কারণ উনি যা কান্ড ঘটিয়ে রেখেছেন, ভারতবর্ষের ইতিহাসে এত চুরি তো কেউ করেননি।
আরও পড়ুন: সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভ, ডিম-জুতো ছোড়া থেকে উঠল চোর’ স্লোগান, ধস্তাধস্তিতে ছিঁড়ল জামাও
বিজেপি বিধায়কের দাবি, চাকরি হারানো প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত মানুষ আজ ক্ষোভে ফুঁসছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি সম্পদের অপব্যবহার এবং মানুষের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার কারণে শাসকদলের বিরুদ্ধে জনঅসন্তোষ তৈরি হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, “মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষিপ্ত হয়ে রয়েছে।”
তিনি (Debasish Dhar) আরও বলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যান, তাহলে আগে থেকে প্রশাসনকে জানানো উচিত, যাতে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তাঁর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়াকে হালকাভাবে নেওয়া উচিত নয়।
সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে বিজেপি বিধায়ক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি বিবেকবোধ থাকে, তাহলে মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত। তাঁর কথায়, “উনি যদি মানুষের কাছে পা ধরে ক্ষমা চান, তাহলে হয়তো কিছু মানুষ তাঁর ভুল ক্ষমা করতেও পারেন।”
এছাড়া রাজ্যের রাজনৈতিক হিংসা, পোস্ট-পোল ভায়োলেন্স, নারী নির্যাতন এবং বিভিন্ন আলোচিত অপরাধের ঘটনাও তাঁর বক্তব্যে উঠে আসে। এবং তিনি উল্লেখ করেন নিহত ৩২৬ জন বিজেপি কর্মীর কথাও। (Debasish Dhar) তাঁর অভিযোগ, শাসকদলের শীর্ষ নেতৃত্বের প্রশ্রয়েই বহু অনিয়ম ঘটেছে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভূমিকা এবং তাঁর ‘মেন্টর’ প্রসঙ্গেও কটাক্ষ করেন।
দেবাশিস ধর (Debasish Dhar) আরও কটাক্ষ করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানোর কথা বলেছিলেন। তাঁর দাবি, বলিউড অভিনেতা শাহরুখ খানের মতো সংলাপ বলতে অভ্যস্ত অভিষেক। বিজেপি বিধায়কের বক্তব্য, শুধুমাত্র ‘ডায়লগ’ না দিয়ে নিজের কাজের মূল্যায়ন করা উচিত। তিনি বলেন, যদি নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করতেন, তাহলে এত মন্তব্য না করে মানুষের কাছে জবাবদিহি করার চেষ্টা করতেন।
আরও পড়ুন: ‘বহিরাগতদের এনে হামলা করানো হয়েছে’, সোনারপুর ঘটনায় অভিযোগ অভিষেকের
এছাড়াও তিনি বলেন, আগামী দিনে যাঁরা রাজনীতিতে আসবেন বা আমরা যাঁরা এসেছি তাদের সবার উচিত স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করা, যতটা সম্ভব সততা রাখা যায়, সেটা রেখে চুরি না করে , ফুর্তি না করে , মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া উচিত।
শেষে দেবাশিস ধর (Debasish Dhar) বলেন, রাজনীতিতে শেষ কথা বলে মানুষ। তাই জনপ্রতিনিধিদের উচিত স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করা। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী দিনে আইনি জটিলতা আরও বাড়তে পারে। পাশাপাশি জনরোষ থেকেও তিনি সহজে রেহাই পাবেন না বলেই মন্তব্য করেন সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক।
আরও পড়ুন: ‘শাসকই হত্যাকারী’, অভিষেকের উপর হামলায় নিন্দা মমতার, BJP যুক্ত নয়, পাল্টা মত শমীকের https://hindustannewspoint.com/west-bengal-news/attack-on-abhishek-banerjee-at-sonarpur-reaction-of-mamata-banerjee-and-shamik-bhattacharya/
আরও পড়ুন: হরমুজে অচলাবস্থা, তবু চলেছে ভারতীয় জাহাজ! সরবরাহ সচল রাখতে ‘গোপন কৌশল’ কেন্দ্রের https://hindustannewspoint.com/india-news/indias-shipping-strategy-in-strait-of-hormuz/










1 thought on “সোনারপুরে জনরোষ কাণ্ড: ‘মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চান’, অভিষেককে বার্তা দেবাশিস ধরের”