---Advertisement---
lifezone nursing home

ভর্তি নিল না দুই নার্সিংহোম, বেলভিউ হাসপাতালে CEO-কে ফোন করে ক্ষোভ উগড়ে দিলেন মমতা

May 31, 2026 11:18 AM
Mamata Banerjee
---Advertisement---

শনিবার সোনারপুরে তৃণমূলের নিহত কর্মী সঞ্জু কর্মকারের বাড়ি যাওয়ার সময়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিক্ষুব্ধ জনতার তরফ থেকে তাঁর দিকে ধেয়ে আসে কিল, চড়, ঘুষি। অভিষেককে নিশানা করে ছোড়া হয় ডিম, জুতো। নিজেকে বাঁচাতে হেলমেট পরতে হয় অভিষেককে। তারপর কোনও মতে নিহত কর্মীর বাড়ি গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন অভিষেক। এই হামলার ফলে অভিষেকের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে বলে দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। কলকাতায় পৌঁছেই তাই দ্রুত তাঁকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে সেখানে যথাযথ চিকিৎসা হয়নি বলে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এখানেই মেজাজ হারালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বেলভিউ হাসপাতালের CEO-কে ফোনে ক্ষোভ উগড়ে দেন।

সোনারপুর নিহত তৃণমূল কর্মীর বাবা মার সঙ্গে দেখা করার পর বেশ কিছুক্ষণ সেখানেই ছিলেন অভিষেক। পর্যাপ্ত পুলিশ বাহিনী না থাকায় বৃদ্ধ বাবা মাকে ছেড়ে তিনি আসতে ভরসা পাচ্ছেন না বলেও জানান। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বেরিয়ে আসেন। সোনারপুর থেকে কলকাতা ফেরার পরই অভিষেককে বাইপাসের ধারে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিষেককে দেখতে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সঙ্গে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে সেখানে পৌঁছে মমতা অভিযোগ করেন সেখানে নাকি চিকিৎসা হচ্ছে না তাই তাঁরা অভিষেককে অন্যত্র নিয়ে যাচ্ছেন। এর কিছুক্ষণ পরেই অভিষেককে হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বের করে এনে গাড়িতে বসানো হয়। সাথে যান মমতাও।

রাত ৮ টা নাগাদ বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ITU তে রেখে কিছুক্ষণ চলে স্বাস্থ্য পরীক্ষা। তবে এর পরে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় কোন রকম গুরুতর আঘাত না থাকায় তাঁকে ভর্তি করানোর দরকার নেই। কাজেই এরপর বাড়িতেই নিজে যাওয়া হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তবে বেলভিউতেও নাকি ইচ্ছাকৃতভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটি ভাইরাল অডিও ক্লিপে শোনা যায় বেল ভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডনের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল নেত্রী। অডিও ক্লিপটিতে মমতাকে বলতে শোনা যায়, “দুঃখিত মিস্টার ট্যান্ডন, আপনি একটি ভুল কাজ করেছেন। দয়া করে মনে রাখবেন, আমরা আপনাদের কীভাবে সাহায্য করেছি। ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন না। আপনি বিভ্রান্ত হয়েছেন। আপনার লজ্জা হওয়া উচিত।”

সোনারপুরে জনরোষ কাণ্ড: ‘মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চান’, অভিষেককে বার্তা দেবাশিস ধরের

এদিন রাতে বেলভিউ থেকে বেরিয়ে মমতা অভিযোগ করেন, “অভিষেকের বুকের চারপাশে রক্ত জমে, ডাক্তাররাই বলেছেন। হাতে পায়ে আঘাতের চিহ্ন, গা বমি বমি করছে, মাথা ঘুরছে। ডাক্তাররা এই অবস্থায় ওকে ছাড়তে চাননি। কিন্তু তাঁরা বাধ্য হয়েছেন। না হলে তাদের চাকরি চলে যাবে। আমার সামনে ডিসি ফোনে হুমকি দিচ্ছিল।”

এরপর তিনি আরও জানান এবার বাড়িতেই চিকিৎসা হবে অভিষেকের। অক্সিজেন সিলিন্ডার এবং স্যালাইন নিয়ে তাঁরা বাড়ির যাচ্ছেন। অভিষেকের চোখেও আঘাত লেগেছে বলে জানান তৃণমূল নেত্রী। ভবিষ্যতে যদি অভিষেকের শারীরিক অবস্থার অবনতি ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার এবং এই চিকিৎসকেরা, যারা তাঁর যথাযথ চিকিৎসা করলেন না, বলে বিস্ফোরক মন্তব্য করেন মমতা। শনিবারের এই ঘটনার পর তৃণমূলের তরফে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে তা সময় এলেই জানানো হবে বলেও জানান মমতা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “ভর্তি নিল না দুই নার্সিংহোম, বেলভিউ হাসপাতালে CEO-কে ফোন করে ক্ষোভ উগড়ে দিলেন মমতা”

Leave a Comment