---Advertisement---
lifezone nursing home

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন! হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, প্রাণে বাঁচতে মরণঝাঁপ

June 3, 2026 1:45 PM
Delhi Hotel Fire
---Advertisement---

দক্ষিণ দিল্লির মালব্য নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেল। এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার সকাল ৯ টার কিছু পরের দিকে আগুন লাগে বলে খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। কিন্তু ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় গোটা হোটেল (Delhi Hotel Fire)। ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বহু মানুষ আটকে পড়েন। অনেককেই প্রাণ বাঁচাতে দেখতে পাওয়া যায় ওপরের বহুতল থেকে লাফ দিতে। ভিতরে আটকে পড়া কয়েকজন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করে AIIMS-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের বহু ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। উদ্ধারকারী দলও সেখানে পৌঁছেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, রেস্টুরেন্টের বেসমেন্ট থেকেও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দমকলের আধিকারিকরা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য প্রাথমিক ভাবে দুটি ওয়াটার টেন্ডার এবং দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভ্যাকেল পাঠানো হয়। হোটেলের সামনের অংশ পুরোটাই পুড়ে গিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছন নেহরু প্লেস (এনআরএন) ফায়ার স্টেশনের ডিভিশনাল অফিসার (ডিও) রবীন্দ্র। কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আহতদের সকলকে সেন্ট্রালাইজড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিসেস (CATS)-এর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেস্তোরাঁ থেকে পাশের একটি হোটেলে আগুন ছড়িয়ে পড়ে।

তবে কীভাবে আগুন লাগল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি মোকাবিলা করছেন দমকল কর্মী এবং উদ্ধারকারী দলের কর্মীরা। দিল্লিতে হোটেল বা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও ২০১৯ সালে দিল্লির করোলবাগে একটি হোটেলে ভয়াবহ আগুনে ১৭ জনের মৃত্যু হয়েছিল। এবার এই ঘটনাই করোলবাগের ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মনে করিয়ে দিল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment