ফের নিলর্জ্জের মতো কাজ করল পাকিস্তান (Pakistan)। জাপানের (Japan) মাটিতে একের পর এক বেআইনি মসজিদ (Pakistani Mosque) তৈরি শুরু করেছিল পাকিস্তানিরা। সম্প্রতি এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন জাপানের সাধারণ নাগরিক। জনরোষের জেরে এবার ভাঙার মুখে জাপানের কাওয়াগো সিটিতে অবস্থিত পাকিস্তানিদের বানানো এক মসজিদ। গত এপ্রিলেই উদ্বোধন করে এসেছিলেন জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল হামিদ। এবার সেই অবৈধ মসজিদ ভেঙে ফেলতে চলেছে জাপান সরকার। জানা যাচ্ছে, জনরোষের মুখে পড়েই ভাঙা হবে পাকিস্তানিদের অবৈধ ধর্মীয় প্রার্থনা ক্ষেত্র।
অভিযোগ, অবৈধভাবে জাপানের বিভিন্ন শহরে একপ্রকার ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক মসজিদ। যা নিয়ে আওয়াজ তুলেছেন জাপানিরা। জাপানের বিভিন্ন জায়গায় এই ধরনের অবৈধ মসজিদ নির্মাণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আন্দোলন। আর সেই জনরোষ এড়িয়ে থাকতে না পেরে শেষ পর্যন্ত জাপানের কাওয়াগো সিটিতে তৈরি অবৈধ মসজিদ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল জাপান সরকার।
জাপানের প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও রকম সরকারি অনুমতি বা প্রশাসনিক অনুমতি ছাড়াই ওই মসজিদটি তৈরি করেছিলেন পাকিস্তানিরা। তবে অবৈধভাবে তৈরি হওয়া সত্ত্বেও ওই মসজিদ উদ্বোধন করতে গিয়ে এবার বিপাকে টোকিওতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত। যদিও পাক দূতাবাসের তরফে সম্প্রতি স্পষ্ট করে বলা হয়েছে, জাপানের মাটিতে অবৈধ বা বেআইনি নির্মাণের সঙ্গে দূতাবাসের কোনও যোগ নেই। একই সাথে জাপানে বসবাসকারী প্রত্যেক পাকিস্তানিকে সে দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তানি দূতাবাস।
কাওয়াগো শহরের পৌরপ্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই ভবনটি (মসজিদ) নগরোন্নয়নের নিয়ন্ত্রিত এলাকার এলাকার মধ্যে নির্মিত। যেখানে অনুমতি ছাড়া কোনওরকম নির্মাণ পুরোপুরি নিষিদ্ধ। যে ভবনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি নির্মাণের কোনও অনুমতি ছিল না। প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মসজিদটি ভেঙে ফেলার প্রস্তাব পেয়েছে। এবং সেই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। রাষ্ট্রদূতের তরফে উদ্বোধন করা মসজিদ বেআইনিভাবে নির্মিত হয়েছে এই খবর সামনে আসতেই বিপাকে পড়েছে পাক দূতাবাস।












