(FIFA World Cup) আর মাত্র দুদিনের অপেক্ষা। শুরু হতে চলেছে FIFA বিশ্বকাপ ২০২৬। আর্জেন্তিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন বা ইংল্যান্ডকে ঘিরেই যত আলোচনা। তবে বিশ্বকাপের ইতিহাস বলছে, প্রতি আসরেই অন্তত একটি দল সব হিসাব-নিকাশ উল্টে দেয়। ২০১৮ সালে ক্রোয়েশিয়া, ২০২২ সালে মরক্কো তার বড় উদাহরণ। ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে এবারও কয়েকটি দল রয়েছে, যারা ফেভারিট না হয়েও বড় চমক দিতে পারে। দেখে নেওয়া যাক (FIFA World Cup) বিশ্বকাপের ৬ সম্ভাব্য ডার্ক হর্সকে।
মরক্কো – আফ্রিকার স্বপ্ন

- ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল।
- আশরফ হাকিমি, ব্রাহিম দিয়াজ ও সোফিয়ান আমরাবাত দলের প্রধান ভরসা।
- সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে নরওয়ের বিরুদ্ধে ১-১ ড্র করেছে।
- ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং শক্তিশালী রক্ষণ তাদের বড় অস্ত্র।
- প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে মরক্কো।
নরওয়ে – হালান্ড-ওডেগার্ডের যুগ্ম পরীক্ষা

- ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে চলেছে।
- (FIFA World Cup) যোগ্যতা অর্জন পর্বে ১৬ গোল করেছেন আরলিং হাল্যান্ড।
- মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার সোরলথ, অস্কার বব ও আন্তোনিও নুসার মতো প্রতিভাবান ফুটবলার আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে।
- মরক্কোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ড্র করেছে।
- ফেভারিটদের বাইরে অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগ রয়েছে নরওয়ের।
আরও পড়ুন: ভারত নেই, তবু বিশ্বকাপে থাকবে ভারতীয় ছোঁয়া! নজরে এই ৪ ফুটবলার
তুরস্ক – নতুন প্রজন্মের হাত ধরে প্রত্যাবর্তন

- ২০০২ সালের পর আবার বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন।
- আর্দা গুলের ও কেনান ইলদিজ নতুন প্রজন্মের মুখ।
- অনেক বিশেষজ্ঞ এই দলকে তুরস্কের ‘গোল্ডেন জেনারেশন’-এর সঙ্গে তুলনা করছেন।
- দ্রুতগতির আক্রমণ ও তারুণ্যের উচ্ছ্বাস বড় সম্পদ।
- টুর্নামেন্টের সবচেয়ে অনিশ্চিত কিন্তু বিপজ্জনক দলগুলির একটি।
কলম্বিয়া – ভারসাম্য দলের বড় অস্ত্র

- প্রতিযোগিতায় অংশ নেওয়া সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলির মধ্যে অন্যতম।
- লুইস দিয়াজ ও জন দুরান আক্রমণভাগের নেতৃত্বে।
- যোগ্যতা অর্জন পর্বে ধারাবাহিক ভালো ফুটবল খেলেছে।
- রক্ষণ ও আক্রমণের মধ্যে দুর্দান্ত সমন্বয় রয়েছে।
- কলম্বিয়া নকআউটে বড় চমক দিতে পারে।
মেক্সিকো – ঘরের মাঠে চমকের অপেক্ষা

- (FIFA World Cup) আয়োজক দেশ হওয়ার সুবাদে ঘরের মাঠের সুবিধা পাবে।
- উত্তর আমেরিকা জুড়ে বিপুল সমর্থন থাকবে তাদের পাশে।
- স্ট্রাইকার সান্তিয়াগো গিমেনেজ নতুন প্রজন্মের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন।
- অভিজ্ঞ গোলরক্ষক গিলেরর্মো ওচোয়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চলেছেন।
- পরিচিত পরিবেশে খেলার সুবিধা তাদের এগিয়ে রাখতে পারে।
জাপান – ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী

- বিশ্ব ফুটবলের সবচেয়ে অবমূল্যায়িত শক্তিগুলির একটি।
- কাওরু মিতোমা, তাকেফুসা কুবো ও ওয়াতারু এন্দোর মতো তারকায় ভরপুর দল।
- গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবার নকআউট পর্বে উঠেছে।
- ইউরোপের শীর্ষ লিগে খেলা ফুটবলারদের অভিজ্ঞতা রয়েছে দলে।
- এবার কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে আরও দূর যাওয়ার লক্ষ্য।
(FIFA World Cup) ৪৮ দল ও ১০৪ ম্যাচের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে চলেছে। তাই অঘটনের সম্ভাবনাও আগের তুলনায় অনেক বেশি। ফেভারিটদের পাশাপাশি এই ছয় ডার্ক হর্স দলের উপরও নজর রাখতে হবে ফুটবলপ্রেমীদের। কারণ, বিশ্বকাপের সবচেয়ে সুন্দর গল্পগুলো অনেক সময় জন্ম নেয় অপ্রত্যাশিত নায়কদের হাত ধরেই।
আরও পড়ুন: কেন হলুদ জার্সি পরে ব্রাজিল? নেপথ্যে লুকিয়ে ট্র্যাজেডি, জানুন চমকপ্রদ ইতিহাস













1 thought on “তালিকায় নেই ব্রাজ়িল-আর্জেন্তিনা, এবার বিশ্বকাপের ডার্ক হর্স কারা?”