---Advertisement---
lifezone nursing home

ভারত নেই, তবু বিশ্বকাপে থাকবে ভারতীয় ছোঁয়া! নজরে এই ৪ ফুটবলার

June 5, 2026 5:34 PM
FIFA World Cup 2026
---Advertisement---

FIFA বিশ্বকাপ ২০২৬-এ ভারতের নাম নেই। আরও একবার বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে (FIFA World Cup 2026) জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। কিন্তু তাই বলে বিশ্বকাপের আসরে ভারতীয়দের প্রতিনিধিত্ব একেবারে থাকবে না, এমন নয়। বরং এ বার বিশ্বকাপে নজর কাড়তে পারেন চার ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার, যাঁরা খেলবেন চারটি ভিন্ন দেশের জার্সিতে।

পাঞ্জাবের জলন্ধর থেকে নিউ জিল্যান্ড, কেরালার কান্নুর থেকে কাতার, আবার তামিল শিকড় থেকে অস্ট্রেলিয়া ও কঙ্গো— ভারতীয় বংশপরিচয়ের এই চার ফুটবলার এখন বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণ। (FIFA World Cup 2026) বিশ্বকাপের মঞ্চে তাঁদের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবে বহু ভারতীয় ফুটবলপ্রেমী।

সরপ্রীত সিং (নিউ জিল্যান্ড)

বয়স ২৭। মিডফিল্ডার সরপ্রীত সিংয়ের জন্ম নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে। তাঁর বাবা-মায়ের শিকড় পাঞ্জাবের জলন্ধরে। ওয়েলিংটন ফিনিক্সে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ২০১৯ সালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। পরে জার্মানি ও পর্তুগালের বিভিন্ন ক্লাবেও খেলেছেন।

FIFA World Cup 2026 Sarpreet Singh edited

২০১৮ সালে নিউ জিল্যান্ডের হয়ে অভিষেকের পর থেকে জাতীয় দলের জার্সিতে ২৪টি ম্যাচ খেলেছেন। গুরুতর হাঁটুর চোট কাটিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন তিনি। (FIFA World Cup 2026) ২০২৬ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের মিডফিল্ডের অন্যতম ভরসা হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার।

দাপট সিটির- ‘বুড়ো’ পানামা, বিশ্বকাপের অজানা সব তথ্য একসঙ্গে

তাহসিন মহম্মদ জামশিদ (কাতার)

মাত্র ১৯ বছর বয়সেই আলোচনায় উঠে এসেছেন তাহসিন মহম্মদ জামশিদ। তাঁর বাবা-মা কেরালার কান্নুরের বাসিন্দা। ১৯৯৬ সালে তাঁরা কাতারে পাড়ি দেন। দোহাতেই জন্ম ও বেড়ে ওঠা তাহসিনের।

FIFA World Cup 2026 Tahsin Jamshid edited

কাতারের বিখ্যাত অ্যাসপায়ার অ্যাকাডেমিতে ফুটবল শিক্ষা নেওয়ার পর তিনি যোগ দেন আল দুহাইল ক্লাবে। বয়সভিত্তিক দল থেকে শুরু করে সিনিয়র স্তরেও কাতারের প্রতিনিধিত্ব করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাঁর সিনিয়র দলে অভিষেক হয়। কাতার স্টারস লিগে খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবেও ইতিহাস গড়েছেন তিনি। বিশ্বকাপ ২০২৬ হতে পারে তাঁর আন্তর্জাতিক পরিচিতি পাওয়ার সবচেয়ে বড় মঞ্চ।

নিশান ভেলুপিল্লাই (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার তরুণ উইঙ্গার নিশান ভেলুপিল্লাইয়ের জন্ম মেলবোর্নে। তাঁর বাবার পরিবার মালয়েশিয়ার হলেও শিকড় শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ে। মা অ্যাংলো-ইন্ডিয়ান।

FIFA World Cup 2026 Nishan Velupillay edited

মেলবোর্ন ভিক্ট্রির হয়ে ১২৮টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বে চিনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিনিয়র দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করে নজর কেড়েছিলেন। ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন। তামিল বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বিশ্বকাপের অন্যতম পরিচিত মুখ হতে পারেন নিশান।

স্যামুয়েল মুতুসামি (ডোমিনিক রিপাবলিক অফ কঙ্গো)

২৯ বছর বয়সি ডিফেন্সিভ মিডফিল্ডার স্যামুয়েল মুতুসামির জন্ম ফ্রান্সের প্যারিসে। তাঁর মা কঙ্গোর বাসিন্দা হলেও বাবার পরিবারের শিকড় ভারতীয় তামিল সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। সেই সূত্রেই তাঁর ভারতীয় বংশপরিচয়।

FIFA World Cup 2026 Samuel Moutoussamy edited

ফ্রান্সের হয়ে না খেলে তিনি কঙ্গোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ২০১৯ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন। ফরাসি ক্লাব নঁতের হয়ে খেলার পর নেদারল্যান্ডস, তুরস্ক ও গ্রিসের ক্লাব ফুটবলেও নিজেকে প্রমাণ করেছেন। (FIFA World Cup 2026) বিশ্বকাপে কঙ্গোর মিডফিল্ডের অন্যতম প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে তাঁকে।

ভারতীয় ফুটবল এখনও বিশ্বকাপের স্বপ্নপূরণ করতে পারেনি। তবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে ভারতীয় বংশোদ্ভূত এই চার ফুটবলার প্রমাণ করছেন, ভারতীয় শিকড়ের প্রতিভা আজ বিশ্ব ফুটবলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তাই ভারত না খেললেও, (FIFA World Cup 2026) বিশ্বকাপ ২০২৬-এ ভারতীয় ছোঁয়া কিন্তু থাকছেই।

৩০০ কেজি মাছ নিয়ে বিশ্বকাপে হাল্যান্ডরা, নরওয়ের অদ্ভুত প্রস্তুতি ঘিরে চর্চা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “ভারত নেই, তবু বিশ্বকাপে থাকবে ভারতীয় ছোঁয়া! নজরে এই ৪ ফুটবলার”

Leave a Comment