---Advertisement---
lifezone nursing home

দলের সাধারণ সম্পাদকই ভরসা রাখলেন না! অভিষেকের মামলা থেকে সরে ক্ষোভ শীর্ষণ্যের, বিস্ফোরক কল্যাণও

June 11, 2026 4:27 PM
Shirshanya-Kalyan Banerjee Reaction
---Advertisement---

বিধানসভার সই জাল-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াই ঘিরে নতুন বিতর্ক সামনে এল। মামলার শুনানির আগের রাতেই আচমকা বদলে যায় আইনজীবী। অভিষেকের পক্ষে আর সওয়াল করেননি আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। (Shirshanya-Kalyan Banerjee Reaction) আর সেই সিদ্ধান্তের পরই প্রকাশ্যে আসে তাঁর ক্ষোভ ও হতাশা। একইসঙ্গে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর বাবা তথা তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

(Shirshanya-Kalyan Banerjee Reaction) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, বুধবার রাত পৌঁনে একটা নাগাদ তাঁকে জানানো হয় যে মামলায় অন্য আইনজীবী হাজির হবেন। সেই কারণেই তিনি মামলা থেকে সরে দাঁড়ান। তাঁর কথায়, সাধারণত কোনও মক্কেল তখনই আইনজীবী বদলান, যখন তাঁর উপর আস্থা থাকে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তাঁদের উপর ভরসা রাখতে পারেননি বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “অভিষেকের মামলা করলে তবেই আমি উকিল থাকব, আর না করলে থাকব না— এমন নয়। কিন্তু খারাপ তো লাগবেই।”

তবে ব্যক্তিগত আঘাতের কথা স্বীকার করলেও দলের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করেছেন শীর্ষণ্য। (Shirshanya-Kalyan Banerjee Reaction) তিনি বলেন, গত কয়েকদিন ধরে দলের কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। যখন অনেকেই দূরত্ব বজায় রেখেছিলেন, তখনও তিনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন। সেই জায়গা থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এমন সিদ্ধান্তে তাঁর খারাপ লাগা স্বাভাবিক। তবু তিনি দাবি করেন, দলের কর্মীদের পাশে আগেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আরও পড়ুন:দিল্লি থেকে ফিরেই CID-র মুখোমুখি অভিষেক, আজ সন্ধ্যা ৬টার মধ্যে হাজিরার নির্দেশ হাই কোর্টের

অন্যদিকে, পুরো ঘটনার প্রেক্ষাপটে আরও সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। (Shirshanya-Kalyan Banerjee Reaction) তাঁর অভিযোগ, মামলার গুরুত্বপূর্ণ পর্যায়ে তাঁকে কার্যত অন্ধকারে রাখা হয়েছে। তিনি জানান, আদালতে মামলাটি দ্রুত শুনানির জন্য তিনি নিজেই উদ্যোগ নিয়েছিলেন। কারণ তদন্তের পরিস্থিতিতে যে কোনও সময় কঠোর পদক্ষেপের আশঙ্কা ছিল এবং বিচারপতি কৌশিক চন্দ তাঁকে আশ্বাসও দিয়েছিলেন যে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

(Shirshanya-Kalyan Banerjee Reaction) তাঁর দাবি, বৃহস্পতিবার সকালে তিনি জানতে পারেন যে মামলায় নতুন একটি আবেদন দাখিল হয়েছে এবং অন্য আইনজীবী বিষয়টি দেখছেন। অথচ তাঁকে সে বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, তাঁকে ডাস্টবিনের মতো ব্যবহার করা হোক, সেটা মেনে নেওয়া যায় না। পরে রাতে তাঁর ছেলেকে বার্তা দিয়ে জানানো হয়, আর হাজির থাকার প্রয়োজন নেই, অয়ন ভট্টাচার্য্য থাকবে। সেই কারণেই তিনি মামলা থেকে নিজেকে সরিয়ে নেন।

তৃণমূলের অন্দরে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় আইনজীবী বদলের সিদ্ধান্ত কেন নেওয়া হল, তা নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর নতুন আইনি দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

আরও পড়ুন: পেট্রোলে আবগারি শুল্কে বড় ছাড় কেন্দ্রের, এবার কি কমবে জ্বালানির দাম?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “দলের সাধারণ সম্পাদকই ভরসা রাখলেন না! অভিষেকের মামলা থেকে সরে ক্ষোভ শীর্ষণ্যের, বিস্ফোরক কল্যাণও”

Leave a Comment