---Advertisement---
lifezone nursing home

জন্মের আগে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় হারায় বাবা ও দিদিকে, এক বছরের সেই শিশুর হৃদয়বিদারক গল্প

June 12, 2026 7:07 PM
Air India Crash
---Advertisement---

এক বছর আগে লন্ডনগামী বিমানে চড়ে বাড়ি ফিরছিলেন বাবা ও চার বছরের দিদি। কিন্তু গন্তব্যে পৌঁছনো তো দূরের কথা, উড়ানের কয়েক মিনিটের মধ্যেই তাঁদের জীবন থেমে যায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Air India Crash) । আর তখনও মায়ের গর্ভে ছিল একটি শিশু। আজ সেই শিশুর বয়স প্রায় এক বছর। সে বড় হচ্ছে, কিন্তু কোনও দিন জানবে না বাবার স্পর্শ কেমন ছিল, কিংবা দিদির সঙ্গে খেলার আনন্দ কাকে বলে। (Air India Crash) এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 দুর্ঘটনার এক বছর পূর্তিতে সামনে এল হৃদয়বিদারক এই কাহিনি।

২০২৫ সালের সেই ভয়াল দিনটি আজও ভুলতে পারেননি মহারাষ্ট্রের তারাপুরের বাসিন্দা মোব্বাসেরা ভোহরা। আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171। বিমানে ছিলেন তাঁর স্বামী পারভেজ ভোহরা এবং চার বছরের কন্যা জুভেরিয়া ভোহরা। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় (Air India Crash) প্রাণ হারান মোট ২৬০ জন।

ভারতে আত্মীয়দের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে তাঁরা ফিরছিলেন লন্ডনে। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান বিপর্যয়ে মুহূর্তের মধ্যে প্রাণ হারান পারভেজ ও ছোট্ট জুভেরিয়া। সেই সময় লন্ডনেই ছিলেন পারভেজের স্ত্রী মোব্বাসেরা ভোহরা। হয়তো স্বামী ও মেয়ের ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর জীবনের সমস্ত আলো নিভে যায়। একসঙ্গে স্বামী ও সন্তানকে হারানোর সেই শোক ভাষায় প্রকাশ করা কঠিন।

(Air India Crash) দুর্ঘটনার পরে আর লন্ডনে থাকতে পারেননি তিনি। চারপাশের প্রতিটি স্মৃতি যেন তাঁকে আরও বেশি করে ভেঙে দিচ্ছিল। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের সিদ্ধান্তে তিনি ফিরে আসেন নিজের পৈতৃক বাড়ি মহারাষ্ট্রের তারাপুরে। তবে তখনও তাঁর জীবনে একটি নতুন অধ্যায় অপেক্ষা করছিল। কারণ দুর্ঘটনার সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

তারাপুরে ফেরার কয়েক মাস পর তিনি জন্ম দেন এক পুত্র সন্তানের। পরিবারের কাছে সেই শিশুর আগমন ছিল একদিকে আশার আলো, অন্যদিকে গভীর বেদনার স্মারক। কারণ শিশুটি পৃথিবীর আলো দেখার আগেই হারিয়েছে নিজের বাবা ও দিদিকে। মোব্বাসেরার আত্মীয় ফারুক ভাই সংবাদমাধ্যমকে বলেন, “ওর পক্ষে লন্ডনে একা থাকা সম্ভব ছিল না। সে গর্ভবতী ছিল। এই দুর্ঘটনায় ও সবকিছু হারিয়েছে। তাই পরিবারের সবাই মিলে ওকে তারাপুরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।”

আজ শিশুটি ধীরে ধীরে বড় হচ্ছে। পরিবারের সদস্যরা তাকে আগলে রাখছেন। কিন্তু সে যখন বড় হবে, তখন তাকে জানানো হবে যে তার বাবা ও দিদি এক ভয়াবহ বিমান দুর্ঘটনার (Air India Crash) শিকার হয়েছিলেন। এমন এক গল্প, যা শুনে হয়তো সে বুঝবে কেন তার জীবনের শুরুতেই এত বড় শূন্যতা তৈরি হয়েছিল।

তবে মোব্বাসেরা ও তাঁর সন্তানের গল্পই একমাত্র নয়। AI-171 দুর্ঘটনা শত শত পরিবারকে একইভাবে শোকের সাগরে ডুবিয়ে দিয়েছে। কেউ হারিয়েছেন বাবা, কেউ মা, কেউ সন্তান, কেউ বা নিজের জীবনসঙ্গীকে। দুর্ঘটনার ক্ষত এখনও বহন করে চলেছেন অসংখ্য মানুষ।

উল্লেখযোগ্যভাবে, এই (Air India Crash) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। অন্যদিকে ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ ছিলেন বিমানের একমাত্র জীবিত উদ্ধার হওয়া যাত্রী। আহত অবস্থায় তিনি ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও হারান নিজের ভাইকে। সরকারি তথ্য অনুযায়ী, ওই বিমান দুর্ঘটনায় (Air India Crash) মোট ২৬০ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার এক বছর পরেও দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। এখনও প্রকাশিত হয়নি চূড়ান্ত তদন্ত রিপোর্ট।

এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে থাকা যাত্রীদের পরিবারের ৯৬ শতাংশকে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু অর্থ দিয়ে কি সত্যিই পূরণ করা যায় স্বামী, সন্তান কিংবা পরিবারের প্রিয় মানুষকে হারানোর শূন্যতা?

সিরিজের মাঝে বড় ঘোষণা, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় কেন উইলিয়ামসনের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment