রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভ্যাবসা গরমের দিন শেষ? দক্ষিণবঙ্গে ঢুকে গেল বর্ষা

Published on: June 12, 2026
---Advertisement---

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরুলিয়ার কিছু অংশ বাদ দিলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা পৌঁছে গিয়েছে। একইসঙ্গে বিহারের বিস্তীর্ণ এলাকাতেও মৌসুমী বায়ুর অগ্রগতি হয়েছে। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে ঝাড়খণ্ড ও ওডিশার আরও বিস্তীর্ণ অংশে বর্ষা প্রবেশ করতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার দাপট খুব বেশি হবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। (Weather Update)

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, আবার কিছু এলাকায় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। (Weather Update)

এছাড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ফলে মাঝে মধ্যে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। (Weather Update)

অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার প্রভাব অনেকটাই বেশি দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment