রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, ভ্যাপসা আবহাওয়া থেকে কি স্বস্তি মিলবে?

Published on: June 13, 2026
---Advertisement---

দুই বঙ্গেই প্রবেশ করছে বর্ষা। বৃষ্টিও হচ্ছে। তবুও দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের অস্বস্তি মোটেই কমছে না। আজ, শনিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়ে হাওয়া অফিস। বিশেষ করে বেশি ভিজবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। বইতে পারে দমকা হাওয়া। (Weather Update )

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।আগামিকাল অর্থাৎ রবিবারও বৃষ্টিবাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে আবহাওয়ার অবস্থা একই রকম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। হতে পারে বৃষ্টি। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। (Weather Update )

উত্তরবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আজ, শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। তার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি, ৭ থেকে ১১ সেন্টিমিটার হওয়ার সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। (Weather Update )


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment