রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই, দক্ষিণে বৃষ্টি কবে?

Weather Update
---Advertisement---

রাজ্যজুড়ে বর্ষা এলেও এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে। যার জেরে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল সাধারণ মানুষ। (Weather Update) তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০ জুনের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

(Weather Update) বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে।
তবে সপ্তাহের শেষে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।

২০ থেকে ২২ জুন, এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। (Weather Update) আগামী সপ্তাহের শুরুতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও কমবে।


গত সপ্তাহেই কলকাতায় বর্ষা প্রবেশ করছে। তা এখনও সক্রিয় হয়নি। আগামী ৩-৪ দিন কলকাতায় উল্লেখ্যযোগ্য বৃষ্টির সম্ভাবনা বেশ কম। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

দক্ষিণবঙ্গ এখনও বৃষ্টির অপেক্ষায় থাকলেও উত্তরবঙ্গে সক্রিয় হয়েছে বর্ষা।

(Weather Update) আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর পাশাপাশি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে মমতা, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় বার্তা তৃণমূলনেত্রীর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই, দক্ষিণে বৃষ্টি কবে?”

Leave a Comment