রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের দিল্লির পথে ঋষভ পন্থ, ১২ কোটি টাকার বেতন কমিয়েই ট্রেডের পথে তারকা

Published on: June 20, 2026
---Advertisement---

আইপিএলে ফের পুরনো ঠিকানায় ফিরতে চলেছেন ঋষভ পন্থ। সূত্রের খবর, ২০২৭ মরশুমের আগে লখনউ সুপার জায়ান্টস (LSG) ছেড়ে দিল্লি ক্যাপিটালসে (DC) যোগ দিতে চলেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। এই ট্রেড সম্পন্ন হলে বেতনের ক্ষেত্রে বড়সড় কাটছাঁট মেনে নিতে হবে পন্থকে। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল এলএসজি। তবে দিল্লিতে ফিরতে গেলে প্রায় ১২ কোটি টাকা কম বেতনে খেলতে হতে পারে তাঁকে। সূত্রের দাবি, প্রায় ১৫ কোটি টাকার চুক্তিতে দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে সমঝোতা হয়েছে। (Rishabh Pant)

বর্তমানে এই ট্রেডের আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সম্মতিও প্রয়োজন। সবুজ সংকেত মিললেই দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ফের দেখা যেতে পারে পন্থকে। এর ফলে আইপিএলের ইতিহাসে বড় অঙ্কের বেতন কমিয়ে ট্রেড হওয়া তারকাদের তালিকায় নাম উঠবে তাঁর। এর আগে রবীন্দ্র জাডেজাকেও উল্লেখযোগ্য বেতন হ্রাসের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি বদল করতে দেখা গিয়েছিল। (Rishabh Pant)

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে পন্থের সম্পর্ক দীর্ঘদিনের। চার মরশুম তিনি দলের অধিনায়কত্বও করেছেন। কিন্তু ২০২৫ সালের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় দিল্লি। এরপরই রেকর্ড দর হাঁকিয়ে তাঁকে দলে নেয় লখনউ। তবে LSG তে তাঁর দুই বছরের অধ্যায় খুব একটা সফল হয়নি। অধিনায়ক হিসেবে ২৮ ম্যাচের মধ্যে মাত্র ১০টিতে জয় পেয়েছেন তিনি, হার এসেছে ১৮টিতে। ব্যাট হাতেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। দুই মরশুমে ৫৮১ রান করেছেন ২৬.৪ গড়ে এবং তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৫.৭৪। (Rishabh Pant)

২০২৬ IPL এ LSG র পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। ১৪ ম্যাচে মাত্র চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার একেবারে শেষ স্থানে শেষ করে দলটি। মরশুম শেষ হওয়ার পর অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ান পন্থ। সেই প্রেক্ষাপটেই দিল্লিতে তাঁর প্রত্যাবর্তনের জল্পনা জোরালো হয়েছে। (Rishabh Pant)

আরও পড়ুন :- ম্যাচ শেষে হাতাহাতি, লাল কার্ড, চোট— কাতারকে উড়িয়ে বিশ্বকাপে কানাডার জয়েও বিতর্কের ছায়া


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ফের দিল্লির পথে ঋষভ পন্থ, ১২ কোটি টাকার বেতন কমিয়েই ট্রেডের পথে তারকা”

Leave a Comment