---Advertisement---

৩৯ সেকেন্ডে কার্যত ধ্বংসস্তূপ ভেনেজুয়েলা, ফিরে দেখুন বিশ্বের ৫ ভয়াবহতম ভূমিকম্প

June 25, 2026 5:35 PM
Deadliest Earthquakes
---Advertisement---

[ছবি:এক্স]

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু, ধ্বংসস্তূপ আর উদ্ধার অভিযানের মধ্যেই ফের সামনে এল বিশ্বের সবচেয়ে (Deadliest Earthquakes) প্রাণঘাতী ভূমিকম্পগুলির ইতিহাস। গত কয়েক দশকে একাধিক ভূমিকম্প শুধু শহর নয়, মুহূর্তে বদলে দিয়েছে গোটা দেশের ভাগ্য। কোথাও লক্ষাধিক মানুষের মৃত্যু, কোথাও আবার ভূমিকম্পের পর সুনামি আরও বাড়িয়েছে ধ্বংসের মাত্রা।

আরও পড়ুন :-  ৩৯ সেকেন্ডে জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা! মৃত কমপক্ষে ৩

বুধবার ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং ৭০০-রও বেশি মানুষ আহত হয়েছেন। রাজধানী কারাকাসসহ একাধিক এলাকায় বাড়ি ধসে পড়েছে। এই ঘটনার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। সেই আবহেই ফিরে দেখা বিশ্বের পাঁচটি সবচেয়ে (Deadliest Earthquakes) প্রাণঘাতী ভূমিকম্প।

  • ১. হাইতি (২০১০): ১৩ জানুয়ারি ৭.০ মাত্রার ভূমিকম্পে রাজধানী পোর্ট-অ-প্রিন্স কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণ হারান প্রায় ৩ লক্ষ ১৬ হাজার মানুষ।
  • ২. ভারত মহাসাগরীয় ভূমিকম্প ও সুনামি (২০০৪): ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে ৯.১ মাত্রার ভূমিকম্পের জেরে সৃষ্টি হয় বিধ্বংসী সুনামি। ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া-সহ একাধিক দেশে ২ লক্ষ ২৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
  • ৩. চিনের সিচুয়ান (২০০৮): ১২ মে ৭.৮ মাত্রার ভূমিকম্পে চিনের সিচুয়ান প্রদেশে প্রায় ৮৭ হাজার ৬০০ মানুষের প্রাণহানি ঘটে। হাজার হাজার ভবন ধসে পড়ে।
  • ৪. পাকিস্তান অধিকৃত কাশ্মীর (২০০৫): ৮ অক্টোবর ৭.৬ মাত্রার ভূমিকম্পে পাকিস্তান ও কাশ্মীর অঞ্চলে ৭৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ভারতের জম্মু ও কাশ্মীরেও প্রাণহানির ঘটনা ঘটে।
  • ৫. তুরস্ক-সিরিয়া (২০২৩): ৬ ফেব্রুয়ারি পরপর শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। আধুনিক সময়ের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে এই ভূমিকম্পকে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার সাম্প্রতিক জোড়া ভূমিকম্পও এই শতাব্দীর অন্যতম (Deadliest Earthquakes) শক্তিশালী ভূমিকম্পগুলির মধ্যে একটি। উদ্ধারকাজ এখনও চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন :-  তারাতলা গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১১, গ্রেফতার ৫; মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “৩৯ সেকেন্ডে কার্যত ধ্বংসস্তূপ ভেনেজুয়েলা, ফিরে দেখুন বিশ্বের ৫ ভয়াবহতম ভূমিকম্প”

Leave a Comment