---Advertisement---

হাঁটু জল ঠেঙিয়ে নিজের এলাকায় ঘুরলেন রুদ্রনীল, তোপ দাগলেন বিগত সরকারকে

June 26, 2026 7:16 PM
Rudranil Ghosh
---Advertisement---

সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান জল, এ ছবি হাওড়াবাসীদের জন্য নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন শিবপুর বিধানসভার অন্তর্গত এলাকার মানুষেরা। বিগত কয়েক দশকে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন এই জলযন্ত্রণার কোনও সুরাহা মেলেনি। তবে এবার রাজ্যে পালাবদল হতেই আশার আলো দেখতে শুরু করেছেন শিবপুরের মানুষেরা। বিধায়ক রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) তৎপরতায় পরিস্থিতি পাল্টাবে এমনটাই মনে করছেন এলাকার মানুষজন।

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতার বিভিন্ন এলাকা। তবে শুধু কলকাতা নয় পার্শ্ববর্তী শহর হাওড়ারও একই ছবি। প্রতিবছরই বর্ষাকালে হাওড়ার বহু নীচু এলাকায় দিনের পর দিন ধরে জল জমে থাকে। এতে মানুষের নিত্যদিনের যাতায়াত এবং কাজেও প্রভাব পড়ে। বাচ্চারা দিনের পর দিন স্কুলে যেতে পারে না, জল পেরিয়েই যাতায়াত করতে হয় সকলকে। তবে এতদিনের এই জমে থাকা কাজ একদিনে করে ফেলা সম্ভব নয় এমন তাই জানালেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

শুক্রবার শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার চ্যাংড়া জলার জমা জল পরিস্থিতি দেখতে এলাকা পরিদর্শনে গিয়ে রুদ্রনীল (Rudranil Ghosh) বলেন, ‘ম্যাজিকের মতো প্রত্যাশা মিটিয়ে ফেলা সম্ভব নয়। পাহাড় প্রমাণ কাজ। পরিকল্পনা করে ধীরে ধীরে সেই কাজ আমাদের সরকার করবে। সবে মাত্র নতুন সরকারের একমাস বয়স হয়েছে। তবে নিকাশি ব্যবস্থার কাজে ইতিমধ্যেই ৪,৭০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী দিন মানুষ যাতে জমা জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পান তার কাজ হবে। এদিন পুরসভার কমিশনার সহ বিভাগীয় ইঞ্জিনিয়াররা এখানে এসেছিলেন। পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখছেন তাঁরা। পাম্প চলছে, অধিকাংশ জায়গা থেকেই জল নেমে গেছে। বাকি জমা জল বের করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।’ এই পরিস্থিতির জন্য বাম এবং তৃণমূল বিগত দুই সরকারের দিকেই অভিযোগের আঙুল তোলেন বিধায়ক। গত ১৫-২০ এই সমস্ত সমস্যা সমাধানে সরকার কোনো কাজ করেনি বলে অভিযোগ তোলেন তিনি।

জলাশয় ভরাট থেকে জমি দখলের অভিযোগে নগরোন্নয়ন দফতরে বিজেপির চিঠি, বারুইপুরের ঘটনা ঘিরে উত্তেজনা

এদিকে এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরেই বৃষ্টি হলেই এই জলযন্ত্রণা ভোগ করতে হয় তাদের। সকাল থেকে রাত জল পেরিয়ে চলে নিত্য দিনের কাজ। এই পরিস্থিতিতে বাচ্চারা স্কুলে যেতে পারে না, অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য নিয়ে যেতে গেলেও সমস্যায় পড়তে হয়, তার ওপর জমা জলে বারে মশার সমস্যাও। সব মিলিয়ে নাজেহাল হতে হয় শিবপুরবাসীকে। তবে এবার নতুন সরকার এসেছে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) কাছে তাদের প্রত্যাশা তিনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং দ্রুত যাতে এই জলজমার সমস্যা মেটে সেদিকে নজর দেবেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now