রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বর্ষার আগেই পুনর্বাসনের নির্দেশ, বারুইপুরের হরিজনবস্তি ঘুরে দেখলেন জাতীয় এসসি কমিশনের সদস্য

Published on: June 29, 2026
Baruipur Harijan Slum
---Advertisement---

দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস করছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার একাধিক সাফাই কর্মী ও তাঁদের পরিবার। বর্তমানে তাঁরা বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের হরিজনবস্তিতে থাকলেও, স্থায়ী বাসস্থানের অভাবে এখনও চরম দুর্ভোগের শিকার বহু পরিবার। পুনর্বাসনের আশ্বাস দেবার পাশাপাশি সেই বস্তি ঘুরে দেখলেন জাতীয় এসসি কমিশনের সদস্য।

জানা গিয়েছে, আগে যে জায়গায় এই পরিবারগুলি বসবাস করতেন, সেখানে বর্তমানে পুরসভার সুইমিং পুল নির্মাণ হওয়ায় তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে কিছু পরিবারকে পুরসভার আবাসন প্রকল্পের আওতায় ফ্ল্যাট দেওয়া হলেও, এখনও অনেক পরিবার পুনর্বাসনের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। (Baruipur Harijan Slum)

বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ন্যূনতম নাগরিক পরিষেবারও যথেষ্ট অভাব রয়েছে। বিশেষ করে যে শৌচাগারটি তাঁরা ব্যবহার করেন, সেখানে দীর্ঘদিন ধরে দরজা ও ছাদ ছিল না। ফলে প্রতিদিনই চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছিল তাঁদের।

এর আগে বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর ওই বস্তিতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁর উদ্যোগে শৌচাগারে অস্থায়ী দরজা লাগানো হয় এবং উপরে ত্রিপল দিয়ে ছাউনির ব্যবস্থা করা হয়। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছিলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত সমাধানের চেষ্টা করবেন।

সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই সোমবার হরিজন বস্তি পরিদর্শনে যান জাতীয় তফসিলি জাতি কমিশনের সদস্য ড. পার্থ বিশ্বাস। তিনি গোটা এলাকা ঘুরে দেখেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। (Baruipur Harijan Slum)

পরিদর্শনের পর বারুইপুরের মহকুমা শাসক এবং পুরসভার আধিকারিকদের উদ্দেশে তিনি স্পষ্ট নির্দেশ দেন, বর্ষা শুরু হওয়ার আগেই বাকি পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এলাকায় প্রয়োজনীয় নাগরিক পরিকাঠামোও দ্রুত গড়ে তোলার নির্দেশ দেন তিনি। অন্যথায় জাতীয় তফসিলি জাতি কমিশন বিষয়টিতে আরও কঠোর পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন। এদিন তিনি জানান, এখানে বসবাসকারী মানুষদের বছর ১৫ আগে অন্যায়ভাবে বাসস্থান থেকে উৎখাত করা হয়। কোনও উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করেই মাথার ছাদ কেড়ে নেওয়া হয়েছিল। তারপর থেকেই কার্যত গৃহহীন এই মানুষেরা।

২১ জুলাই কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ‘চুরি’ করেছেন, বিস্ফোরক সুকান্ত মজুমদার

এদিনের পরিদর্শনে জাতীয় এসসি কমিশনের সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর এবং বারুইপুর ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি গৌতম চক্রবর্তীও।

কমিশনের এই হস্তক্ষেপের পর স্থানীয় বাসিন্দাদের আশা, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুনর্বাসনের সমস্যা এবং ন্যূনতম নাগরিক পরিষেবার অভাব এবার দ্রুত দূর হবে। (Baruipur Harijan Slum)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “বর্ষার আগেই পুনর্বাসনের নির্দেশ, বারুইপুরের হরিজনবস্তি ঘুরে দেখলেন জাতীয় এসসি কমিশনের সদস্য”

Leave a Comment