রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অবশেষে বুলডোজারের কোপে শওকত-পুত্রের ‘অরণ্যের কূলে’ ক্যাফে, মাতলার চর থেকে উচ্ছেদ

Aranyer Kule Demolition
---Advertisement---

দীর্ঘদিনের জল্পনার অবসান। দক্ষিণ ২৪ পরগনার মৌখালিতে মাতলা নদীর চরে গড়ে ওঠা ‘অরণ্যের কূলে’ (Aranyer Kule Demolition) ক্যাফেতে বৃহস্পতিবার সকালে পৌঁছে যায় বুলডোজার। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন বলে পরিচিত ওই ক্যাফে ভাঙার কাজে নামে প্রশাসন। (Aranyer Kule Demolition) ঘটনাস্থলে মোতায়েন হয় বিপুল পুলিশ। ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা।

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার মৌখালি মাতলা নদীর চরে নির্মিত ‘অরণ্যের কূলে’ ক্যাফেটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। অভিযোগ, মাতলা নদীর চর অবৈধভাবে দখল করে এই ক্যাফে নির্মাণ ও ব্যবসা করা হচ্ছিল। (Aranyer Kule Demolition) অবশেষে বৃহস্পতিবার সকালে প্রশাসনের তরফে বুলডোজার নিয়ে গিয়ে কাঠামো ভাঙার কাজ শুরু হয়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ সেই নির্দেশ কার্যকর না করায় প্রশাসন নিজেই ভাঙার অভিযান শুরু করে। পাশাপাশি জানানো হয়েছে, এই ভাঙার কাজে যে ব্যয় হবে, তা সংশ্লিষ্ট মালিকপক্ষের কাছ থেকেই আদায় করা হবে।

(Aranyer Kule Demolition) অভিযানকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এলাকাজুড়ে ব্যারিকেড করা হয় এবং সাধারণ মানুষের চলাচলেও আংশিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান বহু কৌতূহলী মানুষ।

প্রশাসন সূত্রের দাবি, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ করা হচ্ছে। উল্লেখ্য, ভাঙড় বিস্ফোরণকাণ্ডে NIA-র হাতে শওকত মোল্লা গ্রেফতার হওয়ার পর তাঁর পরিবারের বিভিন্ন সম্পত্তি তদন্তকারীদের নজরে আসে। সেই সময়ই সামনে আসে ইমরান মোল্লার ক্যাফেটি। অভিযোগ, শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন সময়ে মৌখালি সেতু সংলগ্ন এলাকায় মাতলা নদীর চরের উপর এই ক্যাফে নির্মাণ হয়েছিল এবং দীর্ঘদিন ধরেই নিয়মের তোয়াক্কা না করেই সেখানে ব্যবসা চলছিল।

যদিও এই (Aranyer Kule Demolition) বিষয়ে ইমরানের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি । প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে এবং ধাপে ধাপে ভাঙার কাজ চলবে।

আরও পড়ুন: শৌচাগারে লুকিয়ে রাখা টাকা পরে পাচার হত ! রামমন্দিরে তহবিল তছরুপে চাঞ্চল্যকর তথ্য


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment