উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী দু’দিনের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে। (Weather Update) এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৬ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য।
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার (৪ জুলাই) দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বেশি হতে পারে। অন্যদিকে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
(Weather Update) রবিবার (৫ জুলাই) পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং হাওড়া জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা থাকবে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সোমবারও পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে। তবে ৭ জুলাইয়ের পর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় কবে বাড়বে বৃষ্টি?
(Weather Update) কলকাতা এবং সংলগ্ন এলাকায় শনিবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। শহরে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির দাপট
উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
(Weather Update) বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ ও ১০ জুলাইয়ের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস।
মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা
উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৭ জুলাই, সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও উপকূলবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।
‘আমাকে থামাতে হলে মেরে ফেলুন’, বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে মমতার হুঙ্কার












I have recently started a web site, the information you provide on this site has helped me tremendously. Thank you for all of your time & work.