রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মিছিলে বাধা, পুলিশের বিরুদ্ধে হ্যান্ড মাইক কেড়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
---Advertisement---

আজ ৮ জুলাই, বুধবার বারুইপুরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করার কর্মসূচি ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। প্রথমে কলকাতা পুলিশ এই মিছিলের অনুমতি দিতে না চাইলেও, শেষ পর্যন্ত গতকাল হাইকোর্টের নির্দেশে মিছিল করার অনুমতি মেলে। তবে আদালতের অনুমতি পাওয়ার পরেও এদিন শান্তিপূর্ণভাবে মিছিল সম্পূর্ণ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মিছিল শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, বুধবার সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবে এই মিছিল বানচাল করার চেষ্টা করেছে। তাঁর অভিযোগ, সকাল থেকে কালীঘাটে তাঁর বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকেরা ডিজে বাজিয়েছে এবং ভাড়াটিয়া গুন্ডাদের এনে অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। এর ফলে মিছিলের পরিবেশ নষ্ট করার চেষ্টা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তৃণমূল নেত্রী আরও জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই মিছিলে হ্যান্ড মাইক ব্যবহার করার অনুমতি ছিল। কিন্তু মিছিল চলাকালীন পুলিশ জোর করে সেই হ্যান্ড মাইক কেড়ে নেয় বলে তাঁর অভিযোগ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন এমন পদক্ষেপ নেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, মিছিলের মধ্যে বিজেপি সমর্থকেরা ঢুকে পড়ে এবং জোর করে রামের নামে স্লোগান দিতে শুরু করে। তাঁর অভিযোগ, এর মাধ্যমে ভগবান রামকেই অসম্মান করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যে রামের অনুদান চুরি করে খায়, সেই রামের নামে স্লোগান দিয়ে রামকে অবমাননা করেছে।”

বারুইপুরে নিহতের বাড়িতে অধীর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতার

শুধু মিছিলের ঘটনাই নয়, এদিন মিড ডে মিল প্রকল্পে ডিম বন্ধ থাকার বিষয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, এর ফলে রাজ্যের স্কুল পড়ুয়া শিশুরা বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজ্যে চরম অরাজকতা চলছে এবং পুলিশ নিরপেক্ষভাবে কাজ না করে বিজেপির হয়ে কাজ করছে। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে একটি অনুমোদিত প্রতিবাদ মিছিলে বাধা দেওয়া হল, সেই প্রশ্নও তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment