রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধসে ভাঙল যমুনোত্রী হাইওয়ে, চারধাম যাত্রায় বড় ধাক্কা

Yamunotri National Highway
---Advertisement---

[ছবি:এক্স]

উত্তরাখণ্ডে টানা বৃষ্টির জেরে ফের বিপর্যয়। উত্তরকাশীর সিয়ানাচট্টির কাছে (Yamunotri National Highway) যমুনোত্রী জাতীয় সড়কের প্রায় ১০০ মিটার অংশ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল, যার জেরে চারধাম যাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শতাধিক তীর্থযাত্রী নিরাপদ স্থানে আটকে রয়েছেন।

টানা ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার উত্তরকাশী জেলার সিয়ানাচট্টির কাছে (Yamunotri National Highway) যমুনোত্রী জাতীয় সড়কে বড়সড় ভূমিধস নামে। প্রশাসনের তথ্য অনুযায়ী, ধসের ধ্বংসাবশেষে প্রায় ১ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মধ্যে প্রায় ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

উত্তরকাশী জেলার দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক শার্দুল গুসাইন জানান, পরিস্থিতির জেরে বরকোট থেকে যমুনোত্রীগামী সমস্ত গাড়ি বরকোটেই আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে, জানকি চট্টি থেকে ফেরত আসা যানবাহনও জানকি চট্টিতেই থামিয়ে রাখা হয়েছে।

(Yamunotri National Highway) ধসের সময় যমুনোত্রী ধামে প্রায় ৮০ থেকে ১২০ জন তীর্থযাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া জানকি চট্টিতে প্রায় ১০০ জন যাত্রী আটকে রয়েছেন। প্রশাসনের দাবি, সকলকে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)-এর দল ঘটনাস্থলে পৌঁছে রাস্তা মেরামতির কাজ শুরু করলেও টানা বৃষ্টি ও ধসের ধ্বংসাবশেষ সরাতে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। জাতীয় সড়কের নির্বাহী বাস্তুকার মনোজ রাওয়াত জানান, আবহাওয়া অনুকূল হলেই দ্রুত মেরামতির কাজ জোরদার করা হবে। প্রশাসনের আশা, শুক্রবার আবহাওয়ার উন্নতি হলে যমুনোত্রী জাতীয় সড়কে যান চলাচল যত দ্রুত সম্ভব স্বাভাবিক করা যাবে।

রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বর্ষা, আজও দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কবে কমবে বৃষ্টি?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ধসে ভাঙল যমুনোত্রী হাইওয়ে, চারধাম যাত্রায় বড় ধাক্কা”

Leave a Comment