রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধর্মীয় অসহিষ্ণুতা? গ্রেফতার বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা

bangladesh Ram Statue
---Advertisement---

বাংলাদেশের গাইবান্ধায় তৈরি হচ্ছে ৮১ ফুট উঁচু ভগবান রামের মূর্তি। আর্থিক দুর্নীতির অভিযোগে এই মূর্তি নির্মাণের প্রধান উদ্যোক্তা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে রবিবার রাতে ঢাকার পলাশবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী। তাঁকে পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে (bangladesh Ram Statue)।

পুলিশ জানিয়েছে, হরিদাস চন্দ্র তরণী দাসের উদ্যোগে, গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে ভগবান রামের ৮১ ফুট উঁচু মূর্তি নির্মাণ হচ্ছিল। আর এতেই প্রায় ৯ কোটি ৩৫ লক্ষ টাকার আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ (bangladesh Ram Statue)।

গ্রেফতারের পর তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং বা বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তার নামে বিগত প্রায় দু’মাস তিনি কার্যত গৃহবন্দিই ছিলেন।

পুলিশ জানিয়েছে, হরিদাস চন্দ্র তরণী দাস-সহ অজ্ঞাত পরিচয় জনৈক আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আয়ের কোনও বৈধ উৎস না থাকা সত্ত্বেও তাঁর ব্যাঙ্ক ও এমএফএস অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে সন্দেহ বাড়ে তদন্তকারীদের। এরপরই পুলিশ তদন্তে নামে। দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং হাওয়ালার মাধ্যমে বেআইনি অর্থিক লেনদেন করতেন হরিদাস চন্দ্র তরণী দাস।

বাংলাদেশের স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিআইডি জানিয়েছে যে শিক্ষা ও প্রশিক্ষণের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন হরিদাস এবং ২০১০ সালে বাংলাদেশে ফিরে আসার পর ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে ‘তৌহিদ ইসলাম’ নামে পরিচিত হন।

আদালতে শুনানি চলাকলীন এই গ্রেফতার প্রতিবাদ জানান। তিনি বলেন, “মন্দির পরিচালনার কারণে যদি আমাকে অপরাধী হতে হয়, তবে আমার আর কিছু করার নেই।”

মন্দির কর্তৃপক্ষ শেষ পর্যন্ত মূর্তিটির নির্মাণকাজ স্থগিত করলেও, এই ঘটনা বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগের জন্ম দেয়। হরিদাস চন্দ্র তরণী দাস জানিয়েছেন যে, ইসলামপন্থী উগ্রবাদী গোষ্ঠীগুলির হুমকির কারণে কাজ বন্ধ রাখা হয়েছে।

১২ জুলাই তাঁর গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সরকরের কাছে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তাঁরা।

সংগঠনের কথায়, “গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দির প্রাঙ্গণে ভগবান রামের ৮১ ফুট উঁচু মূর্তি নির্মাণের প্রস্তাব দিয়ে সম্প্রতি দৃষ্টি আকর্ষণ করায় হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment