রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের বারুইপুর! খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার সামাদ আলি

baruipur news
---Advertisement---

আবারও খবরের শিরোনামে বারুইপুর। এবার নাবালিকাকে জোর করে আটকে রেখে ধর্ষণের চেষ্টার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের শাসন এলাকার ঘটনা। প্রথমে খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে তুলে নিয়ে যায় যুবক। তারপর ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক সামাদ আলি (baruipur news)।

সূত্রের খবর, বারুইপুর থানার শাসন এলাকায় ভাড়াবাড়িতে এক নাবালিকাকে নিয়ে গিয়েছিলেন সামাদ আলি নামে এক যুবক। মেয়েটিকে ওই বাড়িতে সামাদ ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেন ওই এলাকারাই কয়েকজন প্রতিবেশী। তাঁরা ওই যুবকে হাতেনাতে ধরেন বলে দাবি। ওই যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বারুইপুর থানার পুলিশ। ওই নাবালিকা ও ওই যুবক দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (baruipur news)।

পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এলাকায়। সেখান থেকে পরিবারের সঙ্গে ঝগড়া করে শিয়ালদহ স্টেশনে আসে। সেখানেই খাবারের লোভ দেখিয়ে মথুরাপুর এলাকার বাসিন্দা এই সামাদ তাকে নিয়ে বারুইপুরের শাসন এলাকায় আসে।

এই ঘটনায় ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ সামাদকে গ্রেফতার করে আদালতে তুলছে। অন্যদিকে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের হাতে তুলে দেয় বারুইপুর থানা পুলিশ।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হলেও, ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে এক অভিযুক্তের মৃত্যু হয়। ঠিক এই ঘটনার সপ্তাহ খানেক পর ফের শিরোনামে উঠে এল বারুইপুর।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment