বিজেপি নেতার বহিষ্কারের দাবিতে সরগরম যাদবপুর। দলীয় অফিসের সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের একাংশের (BJP office in Jadavpur)।
সূত্রের খবর, যাদবপুরের সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের বহিষ্কারের দাবিতে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন একদল বিজেপি কর্মী। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিশ্বজিৎ পালের বিরুদ্ধে পোস্টারও লাগানো হয় (BJP office in Jadavpur)।
বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, বিশ্বজিৎ পালের সঙ্গে এলাকায় তৃণমূলের কিছু সদস্যের সঙ্গে যোগসাজশ রয়েছে। তোলাবাজিতে মদত দিচ্ছেন এবং দীর্ঘদিনের বিজেপি কর্মীদের সংগঠনের কাজ থেকে দূরে সরিয়ে রেখেছেন। বিশ্বজিৎ -এর বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোরঞ্জন জোয়ারদারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জমা দেওয়া হলয কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি বলেই তাঁদের দাবি।
বিজেপি কর্মী সান্ত্বনা মণ্ডলের বক্তব্য, “তৃণমূলের গুণ্ডাদের প্রশ্রয় দিচ্ছে বিশ্বজিৎ পাল। এখন পুরনোদের দলে কোনও জায়গা নেই। আমারা চাই বিশ্বজিৎ পালকে দল থেকে বহিষ্কার করা হোক।”
আরও এক পুরনো বিজেপি কর্মী বিশ্বদেব নস্কর বলেন, আমাকে বিশ্বজিৎ পালের প্রশয়ে তৃণমূলের লোকেরা মারধর করে। তৃণমূলের লোকেদের বিজেপি সাজিয়ে মারধর করা হয়েছে। থানায় অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ পুলিশ নেয়নি। এই ঘটনায় অবিলম্বে অভিযুক্তদের শাস্তি দিতে হবে।”
এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি কর্মীরা। বিজেপির জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা এবং বিজেপি নেতা বিশ্বজিৎ পালের বিরুদ্ধে বহিষ্কারের দাবি তোলেন।
যদিও এই অভিযোগের পর মুখ খোলেননি বিশ্বজিৎ। বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।










Oh my goodness! a tremendous article dude. Thanks Nonetheless I am experiencing subject with ur rss . Don’t know why Unable to subscribe to it. Is there anyone getting an identical rss downside? Anybody who is aware of kindly respond. Thnkx