রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জ্বালানি রফতানিতে Windfall Tax কাঠামোয় বড় পরিবর্তন! ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Petrol Diesel Price
---Advertisement---

পশ্চিম এশিয়ার অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই জ্বালানি রফতানির ক্ষেত্রে উইন্ডফল ট্যাক্সের (Windfall Tax) কাঠামোয় বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। ডিজেল (Diesel) এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর উপর অতিরিক্ত রফতানি শুল্ক বাড়ানো হয়েছে। ডিজেলের রফতানিতে শুল্ক প্রতি লিটারে ৮.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫.৫০ টাকা করা হয়েছে। নতুন এই বর্ধিত হার ১৬ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হয়েছে (Petrol Diesel Price)।

সূত্রের খবর, রফতানি শুল্ক বাড়লেও দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে (retail price) সাধারণ গ্রাহকের ওপর এর কোনও প্রভাব পড়বে না। একই সঙ্গে বিমান জ্বালানি (ATF)-এর রফতানি শুল্ক প্রতি লিটারে ৭.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪.৫০ টাকা করা হয়েছে। তবে পেট্রোলের রফতানি শুল্ক প্রতি লিটারে ৪ টাকা থেকে কমিয়ে ২.৫০ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও তেল কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফার ওপর সামঞ্জস্য রাখতে সরকার এই পদক্ষেপ নিয়েছে (Petrol Diesel Price)।

শুল্ক পরিবর্তনের কারণ?

১। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সব বন্দরে নৌ-অবরোধ আরোপ করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। পশ্চিম এশিয়ার এই অশান্তির জেরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড (Brent Crude)-এর দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার এবং মার্কিন ডব্লিউটিআই (WTI) ক্রুড ৮০ ডলার ছাড়িয়ে গেছে।

২। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে দেশিয় তেল শোধনাগার কোম্পানিগুলো বিদেশে তেল রফতানি করে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে থাকে। সেই অতিরিক্ত মুনাফায় লাগাম টানতেই সরকার এই উইন্ডফল ট্যাক্স বাড়িয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment