ভাবুন হয়তো একদিন পরিবারের সকলের সঙ্গে রেস্তোরাঁয় আপনি খবর খেতে গেছেন, অর্ডারও করেছেন। কিন্তু খবর পরিবেশন করতে এলো কঙ্কালরূপী এক ওয়েটার। ব্যাপারটি শুনতে মজার লাগলেও এক খুদে কিন্তু এই দৃশ্য দেখে কেঁদেই ভাসিয়েছে। আর সেই ভূতুড়ে রেস্তোরাঁর ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (Horror Theme Restaurant)
উত্তরপ্রদেশের বারাণসীর একটি ভূতুড়ে থিমের রেস্তোরাঁর ঘটনা। কঙ্কাল ও ভূতের সাজে ওয়েটারদের খাবার পরিবেশন, হঠাৎ সামনে এসে চমকে দেওয়া—এসবই এই রেস্তোরাঁর বিশেষ আকর্ষণ। কিন্তু সেই ‘মজা’ই এবার এক খুদের কাছে আতঙ্কে পরিণত হয়েছে। বারাণসীর চেতগঞ্জ এলাকার ‘কঙ্কাল হরর রেস্তোরাঁ’ শহরের প্রথম হরর-থিম রেস্তোরাঁ বলেই পরিচিত। এখানে ঢুকলেই মনে হবে যেন কোনও ভূতুড়ে বাড়িতে চলে এসেছেন। অল্প আলো, কৃত্রিম কুয়াশা, চারদিকে মানুষের সমান আকারের কঙ্কাল, আর ভূত ও কঙ্কালের পোশাকে কর্মীরা—সব মিলিয়ে তৈরি করা হয়েছে ভৌতিক পরিবেশ। এখানকার ওয়েটাররাও ভূত কিংবা কঙ্কালের সাজেই অতিথিদের খাবার পরিবেশন করেন। শুধু তাই নয়, মাঝেমধ্যেই অতিথিদের সামনে হঠাৎ এসে চমকে দেওয়াও তাঁদের কাজের অংশ।
সম্প্রতি রেস্তোরাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, ভূতের পোশাক পরা এক কর্মী বিভিন্ন টেবিলে গিয়ে অতিথিদের চমকে দিচ্ছেন। অনেকেই সেটি হাসি মজার ছলে উপভোগ করলেও, একটি ছোট্ট ছেলে ভয়ে একেবারে কেঁদেই ফেলে।
ভিডিয়োতে দেখা যায়, ভূতের সাজে কর্মীটি ছেলেটির কাছে এগিয়ে যেতেই সে আতঙ্কে কাঁদতে শুরু করে এবং বারবার বলতে থাকে, “প্লিজ পাপা, না… না…”। তবুও কর্মীটি তাকে আরও ভয় দেখানোর চেষ্টা করেন। ছেলের কীর্তি দেখে বাবা মাও হেসে ফেলেন। (Horror Theme Restaurant)
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইতিমধ্যেই এটি ৬ কোটিরও বেশি ভিউজ কুড়িয়েছে। তবে অধিকাংশ নেটিজেনরাই এই ঘটনাকে মোটেই মজার বলে মনে করেননি। বরং রেস্তোরাঁর আচরণের তীব্র সমালোচনা করেছেন তাঁরা।এক নেটিজেন লিখেছেন, “এটা একেবারেই মজার নয়। শিশুটি সত্যিই ভয় পেয়েছে। আরেকজনের মন্তব্য, “এভাবে বাচ্চাদের আতঙ্কিত করা মোটেও ঠিক নয়। এতে ওদের মনে দীর্ঘস্থায়ী ভয় তৈরি হতে পারে।”
অন্য এক ভিউয়ার প্রশ্ন তুলেছেন, “যদি দেখেন একটি শিশু এতটাই ভয় পাচ্ছে, তাহলে তাকে আরও ভয় দেখানোর প্রয়োজন কী? ভয়ের কারণে বড় দুর্ঘটনাও ঘটতে পারে। আর বাবা-মায়েরও উচিত নয় এমন জায়গায় শিশুকে নিয়ে যাওয়া, যেখানে সে এতটা অস্বস্তিতে পড়ছে।”
বাজার কাঁপাচ্ছে ‘মিষ্টি মেসি’, বিশ্বকাপের আবহে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
পরিবারের সকলের জন্য উপযুক্ত রেস্তোরাঁ বলে প্রচার করা হলেও, সাম্প্রতিক এই ভিডিয়ো ঘিরে ‘কঙ্কাল হরর রেস্তোরাঁর’ ভৌতিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, বিনোদনের নামে এমন ভয় দেখানো, বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে, কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, কেউ কেউ আবার বলছেন, রেস্তোরাঁর থিম আগে থেকে জেনে বুঝেই শিশুকে সেখানে নিয়ে যাওয়া উচিত ছিল বাবা মায়ের। (Horror Theme Restaurant)
আপনি কি যাবেন এই রেস্তোরাঁতে? লোকেশনের জন্য ক্লিক করুন
https://maps.app.goo.gl/KVW2fdMn8RGRGMbv5











