রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাজার কাঁপাচ্ছে ‘মিষ্টি মেসি’, বিশ্বকাপের আবহে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী

Published on: July 14, 2026
Messi Idol Made of Sweet
---Advertisement---

ফুটবল আর মিষ্টি বাঙালির কাছে দুটিই বড় প্রিয়। আর বিশ্বকাপ মানেই ফুটবলপ্রেমীদের আবেগ, উন্মাদনা আর প্রিয় দলের জয়ের স্বপ্ন। এবার সেই আবহেই ফুটবলপ্রেমীদের চমক দিল দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ীর অভিনব উদ্যোগ। খোয়াক্ষীর, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালার দিয়ে তিনি তৈরি করেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির প্রতিকৃতি। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এই অনন্য সৃষ্টি ঘিরে এখন দুর্গাপুরে তুমুল কৌতূহল ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।

দুর্গাপুরের মামড়া বাজারের পরিচিত মিষ্টি ব্যবসায়ী দেবাশিস ঘোষ ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। তাঁর কাছে লিওনেল মেসি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, আবেগ, ভালোবাসা এবং অনুপ্রেরণার প্রতীক। তাই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে নিজের প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই তিনি বেছে নিলেন তাঁর নিজের পেশাকেই। মিষ্টির মাধ্যমেই ফুটিয়ে তুললেন মেসির মুখাবয়ব। তবে হঠাৎ কেন এমন উদ্যোগ? (Messi Idol Made of Sweet)

মিষ্টি ব্যবসায়ী জানান, বিশ্বকাপের শুরু থেকেই এমন চিন্তা ভাবনা ছিল। মেসি, রোনাল্ডো, নেইমার সকলেরই প্রতিকৃতি বানাবেন ভেবেছিলেন তবে আবহাওয়া সঙ্গ দিল না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। মিষ্টির ব্যবসায়ী হওয়ার দরুন তিনি জানেন এই ক্ষীরের তৈরি মিষ্টির আয়ু বেশিদিন নয়। আর এই বর্ষায় আবহে খুব তাড়াতাড়ি মিষ্টিতে ছত্রাক বাসা বাঁধবে এবং সেটি নষ্ট হয়ে যাবে। তবে ফুটবলের প্রতি প্রেম থেকেই শেষমেশ বিশ্বকাপের শেষ পর্বে এসে মেসিকে গড়েছেন তিনি।

মোমের বিশ্বকাপ, আহিরীটোলায় তুহিনের স্টুডিওতে বিশ্বকাপ জ্বর

এই শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় দেড় কেজি খোয়া, বিভিন্ন ধরনের মিষ্টির উপকরণ এবং ফুড কালার। দীর্ঘ সময় ধরে অত্যন্ত ধৈর্য ও নিখুঁত কারুকার্যের মাধ্যমে তৈরি হয়েছে এই প্রতিকৃতি। মেসির মুখের অভিব্যক্তি, চোখের দৃষ্টি, দাড়ি, চুল থেকে শুরু করে তাঁর জার্সির রঙ- প্রতিটি সূক্ষ্ম বিষয় নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

বিশ্বকাপের আবহে এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে ইতিমধ্যেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন দোকানে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিয়ো করছেন, আবার কেউ মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ। ফুটবল আর মিষ্টি, দুটি ভিন্ন জগতকে এক সুতোয় বেঁধে এমন অভিনব সৃষ্টি যে সহজেই মানুষের নজর কেড়েছে, তা বলাই বাহুল্য। (Messi Idol Made of Sweet)

দেবাশিস ঘোষের এই সৃষ্টির মাধ্যমে আরও একবার প্রমাণ হলো, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ। আর সেই আবেগই কখনও রঙে, কখনও ক্যানভাসে, আবার কখনও মিষ্টির অনন্য শিল্পকর্মে নতুন রূপ পায়। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই দুর্গাপুরের এই ‘মিষ্টির মেসি’ এখন ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

6 thoughts on “বাজার কাঁপাচ্ছে ‘মিষ্টি মেসি’, বিশ্বকাপের আবহে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী”

  1. I used to be suggested this blog via my cousin. I’m no longer sure whether or not this submit is written through him as no one else know such certain about my difficulty. You are incredible! Thank you!

  2. Good site! I really love how it is simple on my eyes and the data are well written. I am wondering how I might be notified when a new post has been made. I have subscribed to your RSS which must do the trick! Have a great day!

Comments are closed.